AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Barahanagar Murder: ভর দুপুরে বরানগরের রাস্তায় উদ্ধার হল যুবকের নলি কাটা দেহ

Barahanagar Murder: স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত যুবক মহারাষ্ট্রের বাসিন্দা। পেশায় সোনা গলাইয়ের মিস্ত্রি। বরাহনগরে মালিরবাগান এলাকায় থাকতেন। এরপর আজ দুপুরে নলিকাটা অবস্থায় উদ্ধার হয় দেহ। কিন্তু কে বা কারা এই খুন করল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

Barahanagar Murder: ভর দুপুরে বরানগরের রাস্তায় উদ্ধার হল যুবকের নলি কাটা দেহ
রাস্তায় পড়ে যুবকের দেহImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 07, 2024 | 10:51 PM
Share

বরাহনগর: তখন ভর দুপুর। আচমকা বরাহনগরের রাস্তায় তুমুল হইচই। গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছে যুবক। যা দেখে কার্যত শিউরে উঠছেন লোকজন। কীভাবে এই ঘটনা ঘটল তা ভাবতেও পারছেন না তাঁরা। পুজোর মুখে এমন খুন দেখে হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত যুবক মহারাষ্ট্রের বাসিন্দা। পেশায় সোনা গলাইয়ের মিস্ত্রি। বরাহনগরে মালিরবাগান এলাকায় থাকতেন। এরপর আজ দুপুরে নলিকাটা অবস্থায় উদ্ধার হয় দেহ। কিন্তু কে বা কারা এই খুন করল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা মানিক হালদার বলেন, “সকাল থেকে কাজ করছিলাম। লোডিংয়ের কাজ হচ্ছিল। সেই কাজের সময়ই হঠাৎ দেখি এই ছেলেটি পড়ে রয়েছে। কে তার পরিচয় জানি না।” আরও এক বাসিন্দা গৌতম দাস বলেন, “এই এলাকা খুবই শান্ত মারপিট হয় না। কিন্তু হঠাৎ করে কী করে এই ঘটনা ঘটল বলতে পারব না।”

Follow Us