Mamata Bala Thakur Campaign: তাঁর গাড়ির সামনেই ঘটে দুর্ঘটনা, মেয়ের প্রচার ফেলে আহতদের নিয়ে হাসপাতালে ছুটলেন মমতাবালা ঠাকুর
Mamata Bala Thakur Rescues Accident Victims: মঙ্গলবার দুপুরে সাংসদ মমতা ঠাকুর তাঁর ঠাকুরনগরের বাড়ি থেকে বাগদা বিধানসভা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বনগাঁ-বাগদা রোডের গোবরাপুর এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁর সামনেই একটা দুর্ঘটনা ঘটে। একটি অটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুজনকে রাস্তায় পড়ে থাকতে দেখেন তিনি।

বনগাঁ: নির্বাচনী প্রচারের তোড়জোড়ের মাঝেই মানবিকতার নজির!মঙ্গলবার দুপুরে মেয়ে তথা বাগদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মধুপর্না ঠাকুরের সমর্থনে প্রচারে যাওয়ার পথে হঠাৎ রাস্তায় ধারে কয়েকজন আহত ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। গাড়ি থামিয়ে দেন তিনি। পথ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর।
ঠিক কী হয়েছিল?
মঙ্গলবার দুপুরে সাংসদ মমতা ঠাকুর তাঁর ঠাকুরনগরের বাড়ি থেকে বাগদা বিধানসভা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বনগাঁ-বাগদা রোডের গোবরাপুর এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁর সামনেই একটা দুর্ঘটনা ঘটে। একটি অটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুজনকে রাস্তায় পড়ে থাকতে দেখেন তিনি।
উদ্ধারকাজ
নিজের নির্বাচনী প্রচারের সূচি ছিল। তাড়া ছিল, কিন্তু তারপরও গাড়ি ঘুরিয়ে আহতদের উদ্ধার করেন এবং দ্রুত বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে আহতদের পরিবারের সদস্যরা আসা পর্যন্ত অপেক্ষাও করেন।
জানা গিয়েছে, আহতদের মধ্যে একজনের নাম সম্পত্তি দাস, তিনি হেলেঞ্চার বাসিন্দা । বাইক চালক আজাহার উদ্দিন তরফদার। দুর্ঘটনায় সম্পত্তি নামক ব্যক্তির পায়ে গুরুতর চোট লেগেছে বলে জানা গিয়েছে।
মমতাবাবা ঠাকুর বলেন, “প্রচার জরুরি, তবে মানুষের জীবনের আগে নয়। মানুষ আগে, তারপরে প্রচার।“ এই বিপর্যয়ের মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তিনি তাঁর কর্তব্য বলে মনে করেছেন।
