AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Sahajahan: কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার শাহজাহানের ‘ডান হাত’

Sandeshkhali: সন্দেশখালির 'বাঘ' শেখ শাহজাহানের অন্যতম শাগরেদ হল এই আমির আলি। জানা যাচ্ছে, এই ব্যক্তি শাহজাহানের একজন অতি ঘনিষ্ঠ অনুগামী বলে পরিচিত। পুলিশ সূত্রে খবর, শাহজাহানের অন্যতম 'রাইট হ্যান্ড' ছিল এই আমির আলি গাজি। মহিলার উপর নির্যাতনের অভিযোগ থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে এই আমির আলির বিরুদ্ধে।

Sheikh Sahajahan: কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার শাহজাহানের 'ডান হাত'
শেখ শাহজাহানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 29, 2024 | 4:16 PM
Share

সন্দেশখালি: সন্দেশখালির ঘটনায় এবার আরও এক অভিযুক্তকে বাগে আনল পুলিশ। এবার ধরা পড়ল আমির আলি গাজি। সূত্রের খবর, সন্দেশখালির ঘটনার অন্যতম অভিযুক্ত এই আমির আলিকে ভিন রাজ্য থেকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের অন্যতম শাগরেদ হল এই আমির আলি। জানা যাচ্ছে, এই ব্যক্তি শাহজাহানের একজন অতি ঘনিষ্ঠ অনুগামী বলে পরিচিত। পুলিশ সূত্রে খবর, শাহজাহানের অন্যতম ‘রাইট হ্যান্ড’ ছিল এই আমির আলি গাজি। মহিলার উপর নির্যাতনের অভিযোগ থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে এই আমির আলির বিরুদ্ধে।

সন্দেশখালির বাসিন্দা এক মহিলা ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে মহিলার গোপন জবানবন্দি নেওয়া হয় আদালতে। জানা যাচ্ছে, সেই গোপন জবানবন্দিতে উঠে আসে আমির আলি গাজির নাম। এরপর সেই অভিযোগের তদন্ত শুরু করে পুলিশ। খোঁজ শুরু হয় অভিযুক্ত ব্যক্তির। শেষ পর্যন্ত এবার আমির আলি গাজিকে গ্রেফতার করল পুলিশ। যদিও এখনও পর্যন্ত তাকে আদালতে পেশ করা হয়নি।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই ভোররাতে গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। আদালতে পেশ করে শাহজাহানকে নিজেদের হেফাজতেও নিয়ে ফেলেছে পুলিশ। আর এসবের মধ্যেই এবার পুলিশে জালে ধরা পড়ল শাহজাহানের অন্যতম ঘনিষ্ঠ অনুগামী আমির আলি গাজিও। একই দিনে এই জোড়া গ্রেফতারি রাজ্য পুলিশের জন্য একটি বড় সাফল্য এবং একইসঙ্গে বড় স্বস্তি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, শাহাজাহান বা তাঁর ঘনিষ্ঠদের কেন এতদিন গ্রেফতার করা যাচ্ছে না, তা নিয়ে বিরোধীরা নাগাড়ে চাপ তৈরি করছিল পুলিশ প্রশাসনের উপর।

Follow Us