AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Attack on Teacher: মোবাইলের ক্যামেরা অন করে শিক্ষিকাকে মার! ছাত্রীর দিদির কাণ্ড দেখে হতবাক গোটা স্কুল

Gobardnga: শিক্ষিকাদের দাবি, যে ছাত্রীর কথা বলা হচ্ছে, সে গোটা বছরে মাত্র দু'দিন স্কুলে এসেছে। তার সঙ্গে এমন ঘটনা ঘটা সম্ভব নয় বলে দাবি করেছেন শিক্ষিকারা। প্রধান শিক্ষিকা বলেন, '৩১ বছরের জীবনে এমন দেখিনি। শিক্ষিকার সঙ্গে এমনটা হওয়ার কথাই নয়।' স্কুলের ছাত্রীরাও এই ঘটনায় হতবাক।'

Attack on Teacher: মোবাইলের ক্যামেরা অন করে শিক্ষিকাকে মার! ছাত্রীর দিদির কাণ্ড দেখে হতবাক গোটা স্কুল
শিক্ষিকাকে মারধরের অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 09, 2026 | 2:56 PM
Share

গোবরডাঙা: ছাত্রীর দিদি, মা সবাই হাজির স্কুলে। মোবাইল অন করে শিক্ষিকাকে তুমুল মারধর! ভয়াবহ ছবি সামনে এলে উত্তর ২৪ পরগনার গোবরডাঙায়। জলপাইগুড়ির পর ফের শিক্ষককে আক্রমণের অভিযোগ উঠল আরও একটি স্কুলে।

গোবরডাঙা থানা এলাকার গোবরডাঙা গার্লস হাইস্কুলের একাধিক শিক্ষিকাকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্কুলের এই প্রাক্তন ছাত্রী, তাঁর বোন ও তাঁর মায়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই গোবরডাঙা থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে। রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষিকারা।

কী কারণে এই মারধর, তা বুঝে উঠতে পারছে না স্কুলের ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকারা। ঘটনায় ইতিমধ্যেই গোবরডাঙা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। স্কুলের এক শিক্ষিকা জানান, আচমকা স্কুলের ওই প্রাক্তন ছাত্রী হাজির হন। তিনি দাবি করেন, তাঁর বোন নাকি ওই স্কুলে পড়াশোনা করে। তাঁর দাবি, তাঁর বোনকে এক শিক্ষিকা বলেছে যে, ‘ছাদ থেকে ফেলে দেব।’ সেই কারণেই শিক্ষিকাকে আক্রমণ করা হয় বলে অভিযোগ।

কিন্তু শিক্ষিকাদের দাবি, যে ছাত্রীর কথা বলা হচ্ছে, সে গোটা বছরে মাত্র দু’দিন স্কুলে এসেছে। তার সঙ্গে এমন ঘটনা ঘটা সম্ভব নয় বলে দাবি করেছেন শিক্ষিকারা। প্রধান শিক্ষিকা বলেন, ‘৩১ বছরের জীবনে এমন দেখিনি। শিক্ষিকার সঙ্গে এমনটা হওয়ার কথাই নয়।’ স্কুলের ছাত্রীরাও এই ঘটনায় হতবাক। তাঁরাও বুঝতে পারছেন না যে ছাত্রীর সঙ্গে এমন কী ঘটল যে শিক্ষিকাকে মার খেতে হল!

জলপাইগুড়ির একটি স্কুলে প্রধান শিক্ষককে কীভাবে পিছন থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, কীভাবে তাঁর মাথা ফেটে রক্ত বেরিয়েছে, সেই দৃশ্য সবাই দেখেছে। আর এবার আরও এক শিক্ষিকার উপর হামলার ঘটনা।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ