AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basirhat News: দুই মেয়েকে শ্বাসরোধ করে খুনের পর আত্মঘাতী মা

Basirhat News: মৃতের নাম অপর্ণা বিশ্বাস (২৩)। তাঁর বছর পাঁচের সন্তান তৃষা বিশ্বাস ও সাত মাসের তিথি বিশ্বাস দুই সন্তান রয়েছে। আজ মা সহ মোট তিনজনের মৃতদেহ ঘর থেকে উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, মহিলার স্বামী শম্ভু বিশ্বাস গিয়েছিলেন কাজে।

Basirhat News: দুই মেয়েকে শ্বাসরোধ করে খুনের পর আত্মঘাতী মা
বসিরহাটে দেহ উদ্ধারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 19, 2024 | 5:17 PM
Share

বসিরহাট: শিশু কন্যাকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন। এরপর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মা। আটক বাবা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার তেঁতুলিয়ার খালপাড়ের ঘটনা।

মৃতের নাম অপর্ণা বিশ্বাস (২৩)। তাঁর বছর পাঁচের সন্তান তৃষা বিশ্বাস ও সাত মাসের তিথি বিশ্বাস দুই সন্তান রয়েছে। আজ মা সহ মোট তিনজনের মৃতদেহ ঘর থেকে উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, মহিলার স্বামী শম্ভু বিশ্বাস গিয়েছিলেন কাজে। তাঁর শ্বশুর ও শাশুড়িও বাইরে কাজ করেন। কাজ থেকে ফিরে শম্ভু দেখেন স্ত্রী ও দুই সন্তানের নিথর দেহ। কার্যত তালা ভেঙে ঘরে ঢোকেন তিনি। খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ এসে দেখেন এক মেয়ের নিথর দেহ পড়ে রয়েছে মেঝেতে। স্ত্রী ও আর এক সন্তান ঝুলছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অপরদিকে, স্বামী শম্ভু দাসকে আটক করেছে পুলিশ। পুলিশের অনুমান কন্যাদের শ্বাসরোধ করে খুনের পর নিজে আত্মঘাতী হয়েছেন। এটা খুন না অন্য কিছু তদন্ত শুরু করেছে পুলিশ। এ দিকে, মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে পাঠানো হয়।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?