AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hasnabad: ডোবা থেকে উদ্ধার ৭ বছরের শিশুকন্যার দেহ, পুলিশ ধরল দাদাকে

Hasnabad: পরিবারের সদস্যরা জানাচ্ছেন, শনিবার সকাল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না মেয়েটির। এলাকায় খোঁজ চালানোর পাশাপাশি আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করেও কোনও সুরাহা হয়নি। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয় পরিবারের লোকজন।

Hasnabad: ডোবা থেকে উদ্ধার ৭ বছরের শিশুকন্যার দেহ, পুলিশ ধরল দাদাকে
চাপা উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 13, 2025 | 12:20 PM
Share

হাসনাবাদ: শনিবার থেকে খোঁজ মিলছিল না। কিন্তু, শেষ পর্যন্ত বাড়ির এলাকায় থাকা ডোবা থেকে উদ্ধার সাত বছরের শিশুকন্যার নিথর দেহ। পরিবারের অভিযোগ, খুন করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে তাঁদের মেয়েকে। চাঞ্চল্যকর ঘটনা হাসনাবাদে। ইতিমধ্যেই এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে আবার সম্পর্কে মৃতার দাদা বলে জানা যাচ্ছে।  

পরিবারের সদস্যরা জানাচ্ছেন, শনিবার সকাল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না মেয়েটির। এলাকায় খোঁজ চালানোর পাশাপাশি আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করেও কোনও সুরাহা হয়নি। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয় পরিবারের লোকজন। লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ এক একজনকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই শিশুটির খোঁজ মেলে বলে জানা যাচ্ছে। 

শেষ পর্যন্ত রাতেই ডোবা থেকে দেহটি উদ্ধার হয়। এদিন ভোর ৫টা নাগাদ ফের ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে যায় হাসনাবাদ থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের। মৃতার বাবা বলছেন, “যে জায়গায় ওর দেহ পাওয়া গিয়েছে সেখানেই ও খেলা করছিল। ওখানেই ওর জুতো পাওয়া গিয়েছে। কীভাবে কী ঘটল আমি তো কিছুই জানি না। বাড়িতেও ছিল না। পুলিশ আমার ভাগ্নেকে ধরেছে।”  

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?