AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bongaon: ‘লাশ গুম করে দেব…’, এ কেমন প্রেমের প্রস্তাব! যা অভিজ্ঞতা হল কলেজ পড়ুয়ার

Bongaon: দ্বিতীয় বর্ষের এক ছাত্রী  শুক্রবার বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । কিছুদিন আগে ওই তরুণী ও তার বান্ধবীদের সঙ্গে এক যুবকের পরিচয় হয়েছিল।

Bongaon: 'লাশ গুম করে দেব...', এ কেমন প্রেমের প্রস্তাব! যা অভিজ্ঞতা হল কলেজ পড়ুয়ার
ছাত্রীর বাবাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 06, 2024 | 6:29 PM
Share

 বনগাঁ: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ পড়ুয়াকে মারধর করার অভিযোগ।  বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তরুণী । ঘটনাটি  উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় বর্ষের এক ছাত্রী  শুক্রবার বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । কিছুদিন আগে ওই তরুণী ও তার বান্ধবীদের সঙ্গে এক যুবকের পরিচয় হয়েছিল। তরুণীর দাবি, কিছুদিন পর ওই যুবক তরুণীকে প্রেমের প্রস্তাব দেন।

অভিযোগ, তরুণী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে বিভিন্ন সময় কটূক্তি করতেন ওই যুবক। বৃহস্পতিবার সকাল ৮:০০ টায় বনগাঁর ত্রিকোণ পার্ক এলাকায় টিউশন পড়তে গিয়েছিলেন ওই ছাত্রী। অভিযোগ, তখন ওই যুবক তরুণীর হাত ধরে টানাটানি করেন ও তাঁকে মারধর করেন বলে অভিযোগ । শুক্রবার সকালে তরুণী বনগাঁ থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।

তরুণীর বাবার দাবি, তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন । মেয়ে টিউশন পড়তে গিয়ে আক্রান্ত হয়েছে। তরুণীর বাবার অভিযোগ, ” ওই যুবক হুমকি দিয়েছে মেয়েকে মেরে লাশ গুম করে দেবে। অভিযুক্তকে গ্রেফতার করতে হবে।”

সাড়ে ১১টায় ইন, ১১টা ৫২ মিনিটে আউট! পারদ চড়ল যুবভারতীর
সাড়ে ১১টায় ইন, ১১টা ৫২ মিনিটে আউট! পারদ চড়ল যুবভারতীর
যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, মাঝ রাস্তা থেকেই ফিরে গেলেন মুখ্যমন্ত্রী
যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, মাঝ রাস্তা থেকেই ফিরে গেলেন মুখ্যমন্ত্রী
মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তাণ্ডব, উপড়ে ফেলল চেয়ার
মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তাণ্ডব, উপড়ে ফেলল চেয়ার
ঠাকুর্দা-নাতির বয়সের ব্যবধান ৪০ বছরের কম! SIR-এ আজব কাণ্ড
ঠাকুর্দা-নাতির বয়সের ব্যবধান ৪০ বছরের কম! SIR-এ আজব কাণ্ড
মেসির জন্য ১০ হাজার টাকা খরচ, কী দেখলেন স্টেডিয়ামে গিয়ে?
মেসির জন্য ১০ হাজার টাকা খরচ, কী দেখলেন স্টেডিয়ামে গিয়ে?
১৬ তারিখে বেরবে খসড়া তালিকা, লিস্টে নিজের নাম দেখবেন কী করে?
১৬ তারিখে বেরবে খসড়া তালিকা, লিস্টে নিজের নাম দেখবেন কী করে?
৮৫ লক্ষ ভোটারের বাবার নাম গলদ! ১৩ লাখ ভোটারের বাবা যিনি, মা-ও তিনি!
৮৫ লক্ষ ভোটারের বাবার নাম গলদ! ১৩ লাখ ভোটারের বাবা যিনি, মা-ও তিনি!
নাম বদলাচ্ছে MGNREGA-এর, ১০০ দিন থেকে বেড়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি!
নাম বদলাচ্ছে MGNREGA-এর, ১০০ দিন থেকে বেড়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি!
চিংড়িঘাটায় থমকে মেট্রোর কাজ, অসন্তুষ্ট হাইকোর্ট
চিংড়িঘাটায় থমকে মেট্রোর কাজ, অসন্তুষ্ট হাইকোর্ট
ফের CEO অফিসের সামনে BLO-দের বিক্ষোভ, গার্ডরেলে ওদের আটকানো গেল?
ফের CEO অফিসের সামনে BLO-দের বিক্ষোভ, গার্ডরেলে ওদের আটকানো গেল?