AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lok Sabha Election 2024: লাস্ট ল্যাপের ভোটে আইএসএফ-তৃণমূল সংঘর্ষের অভিযোগ! তপ্ত কদম্বগাছি

Barasat: এলাকার এক আইএসএফ নেতার গাড়ির ধাক্কায় চার জন তৃণমূল সমর্থক আহত হন। এরপরই তৃণমূল সমর্থকরা আইএসএফের একটি ক্যাম্পে হামলা চালায় বলে অভিযোগ। ক্যাম্পের টেবিল ভাঙচুর করে রাস্তার পাশের খালে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি আইএসএফের।

Lok Sabha Election 2024: লাস্ট ল্যাপের ভোটে আইএসএফ-তৃণমূল সংঘর্ষের অভিযোগ! তপ্ত কদম্বগাছি
কদম্বগাছিতে গোলমালImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 01, 2024 | 5:49 PM
Share

বারাসত: লোকসভা ভোটের শেষ পর্বে আইএসএফ-তৃণমূল সংঘর্ষে তপ্ত বারাসতের কদম্বগাছি। বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত কদম্বগাছির কাঠালিয়া এলাকায় দু-পক্ষের গোলমালের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জানা যাচ্ছে, এলাকার এক আইএসএফ নেতার গাড়ির ধাক্কায় চার জন তৃণমূল সমর্থক আহত হন। এরপরই তৃণমূল সমর্থকরা আইএসএফের একটি ক্যাম্পে হামলা চালায় বলে অভিযোগ। ক্যাম্পের টেবিল ভাঙচুর করে রাস্তার পাশের খালে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি আইএসএফের।

কদম্বহাছির কাঠালিয়া জুনিয়র হাইস্কুলে মোট তিনটি বুথ রয়েছে। আজ সপ্তম দফার ভোটগ্রহণ পর্বের শুরু থেকেই এলাকায় বেশ চাপা উত্তেজনা ছিল বলে স্থানীয় সূত্রে খবর। আজ দুপুরে ওই বুথে যান আইএসএফ নেতা জামির আলি। অভিযোগ তিনি সেখানে যাওয়ার পরই পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায় এবং এক পক্ষে অন্যের উপর চড়াও হতে শুরু করে। সেই ঘটনার পরই আইএসএফের ক্যাম্প অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

আইএসএফ শিবিরের থেকে অভিযোগ করা হয়, ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই চলছিল। কিন্তু তৃণমূলের কর্মী ও সমর্থকরা গা জোয়ারি করে তাঁদের বুথ ক্যাম্প ভেঙে দিয়েছে। অন্যদিকে পাল্টা অভিযোগ রয়েছে শাসক দলেরও। তাঁদের যুক্তি, আইএসএফ নেতা জামির আলি এলাকায় ঢুকে পরিবেশ তপ্ত করার চেষ্টা করছিলেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?