AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Naihati: নকশালকে ‘সঙ্গী’ করেও মুখ থুবড়ে পড়ল বামেরা, কী হল নৈহাটির রেজাল্ট?

CPIML: উপভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বামেদের প্রার্থী তালিকা নজরে ছিল। কারণ, কংগ্রেসের সঙ্গে জোট হবে কি হবে না সেই নিয়ে জল্পনার পারদ চড়ছিল। পরে দেখা গেল একাই লড়ছে কংগ্রেস। তবে সিপিএম কাছে টেনে নিয়েছে লিবারেশনকে।

Naihati: নকশালকে 'সঙ্গী' করেও মুখ থুবড়ে পড়ল বামেরা, কী হল নৈহাটির রেজাল্ট?
দেবজ্যোতি মজুমদার, সিপিআইএমএল প্রার্থীImage Credit: Facebook
| Updated on: Nov 23, 2024 | 8:23 PM
Share

নৈহাটি: নাহ এবারও হল না। বামেদের পরাজয় ঠেকানো গেল এইবারও। জোট সঙ্গী আইএসএফ সামান্য মুখ রক্ষা করলেও যে লিবারেশনের উপর আস্থা রেখে বৈতরণী পার করবে ভেবেছিল সিপিএম, তা হল না। নকশাল-সিপিএমের জোটে সাড়া দিল না জনতা। আরজি-কর-কাণ্ডের আবহে যখন উত্তাল গোটা রাজ্য। পথে আম-জনতা। বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেই আন্দোলন বাম-অতিবামেরা পরিচালিত করছে বলে যখন দাগিয়ে দিতে ব্যস্ত রাজ্যের শাসকদল। সেই আবহে নৈহাটির আসনটি নিতান্তই গুরুত্বপূর্ণ ছিল রাজনৈতিক মহলের কাছে।

উপভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বামেদের প্রার্থী তালিকা নজরে ছিল। কারণ, কংগ্রেসের সঙ্গে জোট হবে কি হবে না সেই নিয়ে জল্পনার পারদ চড়ছিল। পরে দেখা গেল একাই লড়ছে কংগ্রেস। তবে সিপিএম কাছে টেনে নিয়েছে লিবারেশনকে। নৈহাটি থেকে প্রার্থী করা হয় দেবজ্যোতি মজুমদারকে। অতীত ঘাঁটাঘাটি করলে দেখা যাবে, রাজ্যের প্রাক্তন দাপুটে মন্ত্রী রঞ্জিত কুন্ডু নৈহাটি থেকে পরপর তিনবার বিধায়ক হিসাবে জিতে এসেছেন। এবার সেই আসন গিয়েছিল লিবারেশনের হাতে। ফলত, নজর ছিল এই আসনের দিকে। প্রশ্ন উঠছিল হারনো ঘাঁটি আবার পুনরুদ্ধার করতে সমর্থ হবে সিপিএম? কিন্তু নাহ হল না।

ভোট ময়দানে ‘মুখ থুবড়ে’ পড়লেন সিপিআইএমএল প্রার্থী। তৃণমূল প্রার্থী সনৎ দে যেখানে পেয়েছে ৭৮৭৭২ ভোট, বিজেপির প্রাপ্ত আসন ২৯৪৯৫, সেখানে দেবজ্যোতি পেয়েছেন ৭হাজার ৫৯৩ ভোট। এতে বোঝাই যাচ্ছে, নকশাল ও সিপিএম-এর কাছাকাছি আসা পছন্দ করেননি আমজনতা।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.