AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh: ‘তৃণমূলের বাড়িতে যাবেন না, নিমন্ত্রণও করবেন না’, ফতোয়া জারি অর্জুনের

Arjun Singh: এই বিষয়টি নিয়েই অর্জুনকে খোঁচা দিয়েছেন তৃণমূলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, "উনি নিজে বয়কট করতে পারবেন তো! আবার কবে তৃণমূলে না চলে আসে! অতো তাড়াতাড়ি অমাবশ্যা-পূর্ণিমা হয় না, যত তাড়াতাড়ি তিনি দল পরিবর্তন করেছেন। আমি মাঝেমধ্যে ভুলে যাই, উনি কোন দলে রয়েছেন। এখন শুধু লালুপ্রসাদ যাদবের দল করা বাকি রয়েছে।"

Arjun Singh: 'তৃণমূলের বাড়িতে যাবেন না, নিমন্ত্রণও করবেন না', ফতোয়া জারি অর্জুনের
অর্জুন সিং, বিজেপি নেতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 30, 2026 | 11:40 AM
Share

উত্তর ২৪ পরগনা: তৃণমূলকে বয়কটের নিদান বিজেপি নেতা অর্জুন সিংয়ের। তাঁর বক্তব্য, তৃণমূলের কোনও অনুষ্ঠানে যাবেন না, তৃণমূল কর্মীদের বাড়িতে যাবেন না, তাঁদের বাড়িতে নিমন্ত্রণও করবেন না। তৃণমূল কর্মীদের এমনইভাবেই বয়কটের ডাক দিলেন অর্জুন। তাঁর কথায়, ‘ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন।’ দলীয় কর্মীদের উদ্দেশে এই বার্তাই দিলেন তিনি।

অর্জুন বলেন, “মেকি লড়াই নয়, তৃণমূল বিরুদ্ধে একদম যুদ্ধ ঘোষণা করতে হবে। কোনও তৃণমূল কর্মীর অনুষ্ঠানবাড়িতে যদি নিমন্ত্রণ থাকে, তারা যদি ডাকে, যাবেন না। ওদের বিরুদ্ধে মনে রাগ-ঘৃণা নিয়ে আসতে হবে। নিজের রক্তেই আগুন জ্বালাতে হবে।”

কিন্তু এই বিষয়টি নিয়েই অর্জুনকে খোঁচা দিয়েছেন তৃণমূলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, “উনি নিজে বয়কট করতে পারবেন তো! আবার কবে তৃণমূলে না চলে আসে! অতো তাড়াতাড়ি অমাবশ্যা-পূর্ণিমা হয় না, যত তাড়াতাড়ি তিনি দল পরিবর্তন করেছেন। আমি মাঝেমধ্যে ভুলে যাই, উনি কোন দলে রয়েছেন। এখন শুধু লালুপ্রসাদ যাদবের দল করা বাকি রয়েছে।” ‘ডান্ডা মেরে ঠান্ডা’ করা প্রসঙ্গে তিনি  বলেন, “ওনার কাছে ডান্ডা মানে কিন্তু ডান্ডা নয়, ডান্ডা মানে বোমা, উনি চালের বালতিতে বোমা রাখেন!” এই বিষয়টি পুলিশ প্রশাসনকে দেখার আবেদন জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত,  ২০১৯-এ তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়ে সাংসদ হন। ২০২২-এ ফের তৃণমূলে (TMC) ফিরে আসেন, কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনের আগে টিকেট না পেয়ে পুনরায় BJP-তে যোগ দেন ২০২৪ নির্বাচনে পার্থ ভৌমিকের কাছে পরাজিত হওয়ার পর তিনি আর দলবদল না করার কথা জানান।

Follow Us
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী
কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!