AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Money Recovery: বনগাঁয় টাকা উদ্ধার ইডির! তৃণমূল নেতার শ্বশুরবাড়ি থেকে মিলল ‘যকের ধন’

Enforcement Directorate: এদিন সাত সকালে বনগাঁয় বিনয় ঘোষের বাড়িতে হানা দেন ইডির তদন্তকারী অফিসাররা। এই ব্যক্তিই হলেন দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর শ্বশুরমশাই। দীর্ঘ তল্লাশি অভিযানের পর তৃণমূল নেতার শ্বশুরবাড়ি থেকে টাকা উদ্ধার করলেন ইডির অফিসাররা।

Money Recovery: বনগাঁয় টাকা উদ্ধার ইডির! তৃণমূল নেতার শ্বশুরবাড়ি থেকে মিলল 'যকের ধন'
ইডির টাকা উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 05, 2024 | 9:18 PM
Share

বনগাঁ: বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের দাপুটে নেতা শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়িতে এদিন সকাল থেকে অভিযান চালিয়েছে ইডি। পাওয়া গিয়েঠছে গাদা গাদা ৫০০ টাকার নোটের বান্ডিল। সব মিলিয়ে নগদে প্রায় সাড়ে আট লাখ টাকা উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে ইডি। জানা যাচ্ছে, বাড়ির একটি আলমারিতে রাখা ছিল এই বিপুল পরিমাণ নগদ টাকা, যার মধ্যে বেশিরভাগই ৫০০ টাকার নোটের বান্ডিল।

উল্লেখ্য, এদিন সাত সকালে বনগাঁয় বিনয় ঘোষের বাড়িতে হানা দেন ইডির তদন্তকারী অফিসাররা। এই ব্যক্তিই হলেন দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর শ্বশুরমশাই। দীর্ঘ তল্লাশি অভিযানের পর তৃণমূল নেতার শ্বশুরবাড়ি থেকে টাকা উদ্ধার করলেন ইডির অফিসাররা। শুক্রবার সকাল থেকে বনগাঁর মোট পাঁটটি জায়গায় অভিযান চালিয়েছিলেন ইডির তদন্তকারী অফিসাররা। সেই অভিযানে এবার শুধুমাত্র নেতার শ্বশুরবাড়ি থেকেই বেরল নগদ সাড়ে আট লাখ টাকা।

শঙ্কর আঢ্য এলাকায় বেশ দাপুটে নেতা হিসেবেই পরিচিত। তাঁর স্ত্রী জ্যোৎস্না আঢ্যও কাউন্সিলর ছিলেন। বনগাঁর এই দাপুটে তৃণমূল নেতা ও তাঁর পরিবারেরক নামে একাধিক ব্যবসা রয়েছে। বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসাও রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

শুক্রবার সকাল থেকে কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় এদিন হানা দিয়েছিলেন ইডির তদন্তকারী অফিসাররা। উত্তর ২৪ পরগনারই উপর এক প্রান্তে সরবেড়়িয়া গ্রামেও অভিযানে গিয়েছিল ইডির অপর একটি টিম। সঙ্গে ছিলেন সিআরপিএফ-এর জওয়ানরাও। সেখানে ইডির অফিসাররা যেতেই এক তীব্র রোষানলের মধ্যে পড়তে হয় তাঁদের। একদল উন্মত্ত জনতা চড়াও হয় তাঁদের উপর। আক্রান্ত হন ইডির অফিসাররা। হামলা হয় কেন্দ্রীয় বাহিনী ও সংবাদ মাধ্যমের উপরেও। শেষে সেখান থেকে কোনওক্রমে অটোয় চেপে বেরিয়ে আসেন তাঁরা। আপাতত জখম তিন জন ইডি অফিসারকে ভর্তি রাখা হয়েছে সল্টলেকের এক হাসপাতালে।

Follow Us