AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahara: পটল-পেঁয়াজ-ফুলকপি কেনা হয়ে গিয়েছে, ২ কেজি আলু কিনে টাকা দিতে গিয়েই হাতটা চেপে ধরেন ব্যবসায়ী! যে কেস সামনে এল, বাজার ভর্তি লোক থ্

Fake Note: প্রায় ৮ হাজার টাকা নিয়ে রহড়া বাজারে গিয়েছিলেন ওই ব্যক্তি। জানা যাচ্ছে সব টাকাই জাল। রহড়া বাজারে সবজির দোকানে গিয়ে সেই ব্যক্তি সবজি কেনেন। তারপর তাঁকে ৫০০ টাকার নোট দেন। ওই সবজি ব্যবসায়ী নোট দেখে সন্দেহ হয়। তারপর ওই ব্যক্তিকে ধরা হয়। ছুটে আসে এলাকার দোকানদাররা।

Rahara: পটল-পেঁয়াজ-ফুলকপি কেনা হয়ে গিয়েছে, ২ কেজি আলু কিনে টাকা দিতে গিয়েই হাতটা চেপে ধরেন ব্যবসায়ী! যে কেস সামনে এল, বাজার ভর্তি লোক থ্
বাঁ দিকে ব্যবসায়ী, ডান দিকে অভিযুক্তImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 05, 2026 | 5:12 PM
Share

উত্তর ২৪ পরগনা: পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে গিয়েছিলেন। ভিড়ের মাঝে দাঁড়িয়ে বাজারও করেছেন। পটল-পেঁয়াজ-ফুলকপি-রসুন সবই কেনা হয়ে গিয়েছিল। বাকি ছিল আলুর! ২ কেজি আলু কেনেন। আলু কিনে কচকচে পাঁচশো টাকার নোট সবজিওয়ালার হাতে দিয়েছিলেন। কিন্তু নোটটা হাতে দিতেই হাত চেঁপে ধরেন ব্যবসায়ী! জড়ো হয়ে যায় লোকজন। বাজারভর্তি লোকের মাঝেই বেড়়িয়ে পড়ে আসল কেসটা। জাল ৫০০ টাকার নোট নিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক ব্যক্তি। উত্তর ২৪ পরগনার খড়দহের রহড়া বাজারে চাঞ্চল্যকর ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৮ হাজার টাকা নিয়ে রহড়া বাজারে গিয়েছিলেন ওই ব্যক্তি। জানা যাচ্ছে সব টাকাই জাল। রহড়া বাজারে সবজির দোকানে গিয়ে সেই ব্যক্তি সবজি কেনেন। তারপর তাঁকে ৫০০ টাকার নোট দেন। ওই সবজি ব্যবসায়ী নোট দেখে সন্দেহ হয়। তারপর ওই ব্যক্তিকে ধরা হয়। ছুটে আসে এলাকার দোকানদাররা।

খবর দেওয়া হয় রহড়া থানায়। পুলিশ গিয়ে ওই জাল নোট বাজেয়াপ্ত করে। ওই ব্যক্তিকে গ্রেফতার করে রহড়া থানার পুলিশ। কোথা থেকে তিনি এতগুলো টাকার জাল নোট পেলেন, আদৌ ওই ব্যক্তি কোনও চক্রের সঙ্গে জড়িত কিনা, তারই তদন্ত করছে রহড়া থানার পুলিশ। আলু ব্যবসায়ী বলেন, “আমার কাছে মাল নিয়েছেন ৭০ টাকার। দিয়ে পাঁচশো টাকার নোট দিয়েছেন। আমি টাকাটা হাতে নিয়েই দেখি, কেমন মোটা মোটা লাগছে। ৪৩০টাকা দিয়েও দিয়েছি। ছেলেকে দেখালাম, ওই বলল বাবা এটা তো জাল টাকা। তখন দৌড়ে গিয়ে হাতটা চেপে ধরি।”