AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Accident: মাঝরাতে আচমকা শরীর খারাপ! অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে হাসপাতালে ছুট, রাস্তাতেই বেঘোরে প্রাণ গেল বাবার

Road Accident: পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার মধ্যরাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন দেলবার তরফদারের চারমাসের অন্তঃসত্ত্বা মেয়ে। বাড়ি বনগাঁ থানার সভাইপুরে। রাতে সেখানেই ছিলেন। কিন্তু, অবস্থা হাতের বাইরে যাচ্ছে দেখে রাতেই মেয়ে নিয়ে হাসপাতালে ছোটেন দেলবার ও তাঁর স্ত্রী।

Road Accident: মাঝরাতে আচমকা শরীর খারাপ! অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে হাসপাতালে ছুট, রাস্তাতেই বেঘোরে প্রাণ গেল বাবার
শোকের ছায়া পরিবারে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 20, 2025 | 7:55 PM
Share

বনগাঁ: আচমকা অসুস্থ হয়ে পড়েছে অন্তঃসত্ত্বা মেয়ে। তড়িঘড়ি বাইকে করে হাসপাতালে নিয়ে ছুটেছিল বাবা। কিন্তু, কে জানত পথেই তাঁদের জন্য অপেক্ষা করছে বড় বিপদ। শেষ পর্যন্ত হাসপাতালে গেল মেয়ে, কিন্তু শরীরে গুরুতর চোট নিয়ে। সঙ্গে মা-ও। আর বাবার আর বাড়ি ফেরা হল না। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচনো গেল না ৩৬ বছরের ওই ব্যক্তিকে। মৃত বলে ঘোষণা করে দিলেন চিকিৎসকেরা। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকায়। 

পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার মধ্যরাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন দেলবার তরফদারের চারমাসের অন্তঃসত্ত্বা মেয়ে। বাড়ি বনগাঁ থানার সভাইপুরে। রাতে সেখানেই ছিলেন। কিন্তু, অবস্থা হাতের বাইরে যাচ্ছে দেখে রাতেই মেয়ে নিয়ে হাসপাতালে ছোটেন দেলবার ও তাঁর স্ত্রী। গন্তব্য বনগাঁ মহকুমা হাসপাতাল। 

এদিকে রাস্তাতেই মেয়ের জল তেষ্টা পাওয়ায় ত্রিকোন পার্ক এলাকায় বাইক থামান দেলবার। স্থানীয় সূত্রে খবর, বাইক দাঁড় করানোর কিছু সময়ের মধ্যেই আচমকা উল্টো দিক থেকে আসা একটি বাইক তাঁদের সজোরে ধাক্কা মারে। তিনজনেই চোখের নিমেষে মাটিতে লুটিয়ে পড়েন। শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু, শেষ রক্ষা হয়নি। দেলবারকে মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকেরা। এখন গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি তাঁর স্ত্রী-মেয়ে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। 

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী