AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangaon: ব্যাঙ্কে গিয়েছে ১৩ বছরের ছেলে, শুনেই ভয়ঙ্কর কাণ্ড বাবার, শেষে তুলে নিয়ে গেল পুলিশ

Bangaon: চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার শুল্ক দুর্গাপুরে। এখানেই পরিবার নিয়ে থাকেন সঞ্জয় কর্মকার। পরিবারের অভিযোগ, ছেলে ব্যাঙ্কে গিয়ে ব্যালেন্স চেক করেছে এটা কোনওভাবেই মেনে নিতে পারেননি সঞ্জয়। গত বুধবার রাতে বাড়ি ফিরেই শুরু করে দেন ঝামেলা।

Bangaon: ব্যাঙ্কে গিয়েছে ১৩ বছরের ছেলে, শুনেই ভয়ঙ্কর কাণ্ড বাবার, শেষে তুলে নিয়ে গেল পুলিশ
শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 08, 2024 | 3:41 PM
Share

বনগাঁ: ঠাকুরদার সঙ্গে ব্যাঙ্কে গিয়েছিল নাতি। সঙ্গে ছিল নিজের পাসবই। ব্যালেন্স চেক করে বাড়ি ফিরতেই বাবার হাতে বেদম মার। কেন ব্যালেন্স চেক করে ছেলে! অভিযোগ, তা নিয়েউইই বাড়িতে মারাত্মক ঝামেলা শুরু দেয় বাবা। শিকল দিয়ে ছেলেকে বেঁধে রাখা হল ছেলে। চলল প্রহার। শেষে স্বামীর বিরুদ্ধে শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করলেন স্ত্রী। গ্রেফতারও হয়ে যান ওই ব্যক্তি চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার শুল্ক দুর্গাপুরে। 

এখানেই পরিবার নিয়ে থাকেন সঞ্জয় কর্মকার। পরিবারের অভিযোগ, ছেলে ব্যাঙ্কে গিয়ে ব্যালেন্স চেক করেছে এটা কোনওভাবেই মেনে নিতে পারেননি সঞ্জয়। গত বুধবার রাতে বাড়ি ফিরেই শুরু করে দেন ঝামেলা। ছেলেকে মারতে মারতে শিকল দিয়ে বেঁধে ফেলেন। কেবলের তার দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এদিকে ছেলের উপর এই পাশবিক অত্যাচার দেখে আর নিজেকে ঠিক রাখতে পারেননি সঞ্জয়ের স্ত্রী সোমা কর্মকার। খবর দেন ভাইকে। শেষে ভাই এসে দিদি ও ভাগ্নেকে উদ্ধার করে। 

বৃহস্পতিবার স্বামীর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন সোমা দেবী। পুলিশ গোপালনগর এলাকা থেকে সঞ্জয় কর্মকারকে গ্রেফতার করে। তোলা হয়েছে বনগাঁ মহকুমা আদালতে। তবে সোমা দেবীর দাবি, শুধু যে ছেলের উপর নির্যাতন হয়েছে এমনটা নয়। তাঁর দাবি, তাঁর উপরেও দীর্ঘদিন থেকে নির্যাতন চালিয়ে আসছেন তাঁর স্বামী। কিন্তু, সকলের মুখ চেয়ে তিনি এতদিন কোনও প্রতিবাদ করেননি। কিন্তু, ছেলের উপর এই নৃশংস অত্যাচার তিনি কোনওভাবেই মেনে নিতে পারেননি। চাইছেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক স্বামীর। 

Follow Us
শুভেন্দুকে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে যেতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধী?
শুভেন্দুকে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে যেতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধী?
আর নেমপ্লেটে মমতা নন, এবার বসল শুভেন্দুর নামের নতুন বোর্ড
আর নেমপ্লেটে মমতা নন, এবার বসল শুভেন্দুর নামের নতুন বোর্ড
বুবাই আমাদের পাড়ার ছেলে, পান্তা খাওয়া ছেলে: শুভেন্দুর বন্ধু
বুবাই আমাদের পাড়ার ছেলে, পান্তা খাওয়া ছেলে: শুভেন্দুর বন্ধু
ঝালমুড়ির ঝাঁঝ আরও বাড়ল, ব্রিগেডে দেদার বিক্রি হচ্ছে মুড়ি
ঝালমুড়ির ঝাঁঝ আরও বাড়ল, ব্রিগেডে দেদার বিক্রি হচ্ছে মুড়ি
শুভেন্দুর পিঠ চাপড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর
শুভেন্দুর পিঠ চাপড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর, কী বলছেন গর্বিত বাবা?
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর, কী বলছেন গর্বিত বাবা?
ব্রিগেড ময়দানে ঝালমুড়ির স্টল, 'দারুণ বিক্রি', বলছেন খোদ বিক্রেতা
ব্রিগেড ময়দানে ঝালমুড়ির স্টল, 'দারুণ বিক্রি', বলছেন খোদ বিক্রেতা
বাংলায় প্রথম BJP সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দুর
বাংলায় প্রথম BJP সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দুর
গেরুয়া বসনে শুভেন্দুর শপথ মুহূর্তের অনন্য ছবি, দেখুন...
গেরুয়া বসনে শুভেন্দুর শপথ মুহূর্তের অনন্য ছবি, দেখুন...
রবীন্দ্রজয়ন্তীতে বিজেপির শপথগ্রহণ, ব্রিগেড মুখোরিত রবীন্দ্রসঙ্গীতে
রবীন্দ্রজয়ন্তীতে বিজেপির শপথগ্রহণ, ব্রিগেড মুখোরিত রবীন্দ্রসঙ্গীতে