AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Habra Physical Assault: ৭ বছরের বাচ্চা মেয়েকে ‘যৌন নির্যাতনে’ অভিযুক্ত ধর্ষণের মামলায় আসামী

Habra Physical Assault: তিরিশ বছরের এক যুবক তার বাড়ির সামনেই সাত বছরের এক বাচ্চা ময়েকে বুধবার তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।

Habra Physical Assault: ৭ বছরের বাচ্চা মেয়েকে 'যৌন নির্যাতনে' অভিযুক্ত ধর্ষণের মামলায় আসামী
বারাসত সাত বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 29, 2024 | 3:44 PM
Share

হাবড়া: নির্যাতিতা ৭ বছরের পড়ুয়া। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার রাজবল্লভপুর হাই স্কুলের পেছনের ঘটনায় তপ্ত এলাকা।

জানা যাচ্ছে, তিরিশ বছরের এক যুবক তার বাড়ির সামনে থেকেই সাত বছরের এক বাচ্চা মেয়েকে বুধবার তুলে নিয়ে যায়। স্কুলের পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

বাচ্চাটিকে দীর্ঘক্ষণ খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে বাচ্চাটিকে খুঁজে পাওয়া যায়। জিজ্ঞাসা করলে শিশুটি তার বাবা-মাকে সব জানিয়ে দেয়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বৃহস্পতিবার  এলাকার মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। থানায় গিয়ে অভিযোগ দায়ের করে নির্যাতিতা শিশুটির পরিবার। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তের মা এবং  দাদাকে আটক করে।

মেয়েটি আপাতত হাবড়া থানায় রয়েছে। তার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। উল্লেখ্য, এই অভিযুক্তের বিরুদ্ধেই বছর দশেক আগে ধর্ষণের মামলাও রয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন