AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

72nd National Film Awards: জাতীয় পুরস্কারে সেরা রাজকুমার রাওয়ের ‘শ্রীকান্ত’, সেরা ফিল্ম সমালোচক টিভি৯-এর সঞ্জীব শ্রীবাস্তব

Best Film Critic: এবারের জাতীয় পুরস্কারের মঞ্চে বড় চমক  বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের ছবি ‘শ্রীকান্ত’ (Srikanth)। চলচ্চিত্র সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শকের মন জয় করে নেওয়া এই সিনেমাটি এই বছরের ‘সেরা হিন্দি ছবি’ হিসেবে জাতীয় পুরস্কারের সম্মান পেয়েছে।

72nd National Film Awards: জাতীয় পুরস্কারে সেরা রাজকুমার রাওয়ের 'শ্রীকান্ত', সেরা ফিল্ম সমালোচক টিভি৯-এর সঞ্জীব শ্রীবাস্তব
| Updated on: Jul 18, 2026 | 10:11 PM
Share

শনিবার  ‘৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ (72nd National Film Awards)-এর বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল। শনিবার, ১৮ জুলাই ২০২৬ তারিখে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে এই বছরের বিজয়ী তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সেরা ফিচার এবং নন-ফিচার ফিল্ম ও তার সঙ্গে যুক্ত কলাকুশলীদের এই সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। পিআইবি (PIB) ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে এই পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

এবারের জাতীয় পুরস্কারের মঞ্চে বড় চমক  বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের ছবি ‘শ্রীকান্ত’ (Srikanth)। চলচ্চিত্র সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শকের মন জয় করে নেওয়া এই সিনেমাটি এই বছরের ‘সেরা হিন্দি ছবি’ হিসেবে জাতীয় পুরস্কারের সম্মান পেয়েছে।

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনয়ের তালিকায় বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার এক অনবদ্য মেলবন্ধন দেখা গিয়েছে। কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রেক্ষাপটে তৈরি পলিটিক্যাল থ্রিলার ‘আর্টিকেল ৩৭০’ (Article 370) ছবিতে শক্তিশালী অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম।

অন্যদিকে, সেরা অভিনেতার বিভাগে এবার যৌথভাবে বাজিমাত করেছেন বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দুই তারকা। স্পোর্টস-ড্রামা ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে এক লড়াকু সৈনিক ও প্যারাঅ্য়াথলিটের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার শিরোপা জিতে নিয়েছেন কার্তিক আরিয়ান। যৌথভাবে তাঁর সঙ্গেই এই সেরা অভিনেতার সম্মান পেয়েছেন মালয়ালম সিনেমার জীবন্ত কিংবদন্তি মাম্মুঠি। এছাড়া, তামিল সিনেমা ‘আমরন’ (Amaran)-এর জন্য সেরা পরিচালকের জাতীয় পুরস্কার পেয়েছেন রাজকুমার পেরিয়াসামি।

চলচ্চিত্রের পাশাপাশি এই বছর জাতীয় পুরস্কারের মঞ্চে সিনেমা বিষয়ক লেখালেখি এবং চলচ্চিত্র সমালোচকদের কাজকেও বিশেষ সম্মান দেওয়া হয়েছে। এই বিভাগে বিভিন্ন ভাষায় মোট ২৪টি এন্ট্রি জমা পড়েছিল। সবাইকে পিছনে ফেলে এই বছর সেরা চলচ্চিত্র সমালোচক হিসেবে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন টিভি৯ (TV9) ভারতবর্ষের অ্যাসিস্ট্যান্ট এডিটর তথা বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক সঞ্জীব শ্রীবাস্তব।

কে এই সঞ্জীব শ্রীবাস্তব?

সঞ্জীব শ্রীবাস্তব বর্তমানে টিভি৯ ভারতবর্ষে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে কর্মরত। তাঁর পৈতৃক বাড়ি বিহারের সীতামড়িতে হলেও, গত প্রায় আড়াই দশক ধরে তিনি দিল্লি থেকে মুম্বই পর্যন্ত মূলধারার মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। ক্রিয়েটিভ রাইটিং, বিশেষ করে চলচ্চিত্র সমালোচক হিসেবে তাঁর বিশেষ সুনাম রয়েছে। দেশ-বিদেশের রাজনীতি, সিনেমা, সাহিত্য ও ক্রাইমের মতো বিষয়ে তিনি নিয়মিত ও নির্ভীকভাবে কলম ধরেন। সিনেমা তাঁর অত্যন্ত প্রিয় বিষয় হওয়ায়, চলচ্চিত্র নিয়ে তিনি ইতিমধ্যেই তিনটি বই, দুটি উপন্যাস এবং কিছু চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন। সিনেমা জগতে তাঁর এই প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ এবার তাঁকে এই জাতীয় সম্মানে ভূষিত করা হয়েছে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন