AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: গোবিন্দপুরে পুলকারে ট্রেনের ধাক্কা উস্কে দিল ২০ বছর আগের মর্মান্তিক স্মৃতি, যোগ রইল এক পরিবার

Murshidabad School Van Train Accident: গোবিন্দপুরের বাসিন্দা ফরমান শেখ বলেন, "গোবিন্দপুর গ্রামে বিশ্বনাথ মণ্ডলের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। সেই দিন রাতে একটি গাড়ি এসে এই মধুপুর রেলগেটের রেললাইনে আটকে যায়। সেই সময় ট্রেনের ধাক্কায় ছয় জনের মৃত্যু হয়েছিল। তখন এই গোবিন্দপুরে রেলগেট ছিল না। ওইদিকে যাতায়াত করত মানুষ। পরে অনেক আন্দোলনের পর ২০১২ সালে এই রেলগেট হয়েছে।"

Murshidabad: গোবিন্দপুরে পুলকারে ট্রেনের ধাক্কা উস্কে দিল ২০ বছর আগের মর্মান্তিক স্মৃতি, যোগ রইল এক পরিবার
২০ বছর আগে গোবিন্দপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল ৬ জনেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 18, 2026 | 9:42 PM
Share

মুর্শিদাবাদ: পুলকারে ট্রেনের ধাক্কায় ৫ জনের মৃত্যুতে ২০ বছর আগের স্মৃতি ফিরে এসেছে মুর্শিদাবাদের গোবিন্দপুরে। ২০০৬ সালে চারচাকা একটি গাড়িতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল ছয় জনের। জখম হয়েছিলেন একজন। আর শুক্রবার সকালে গোবিন্দপুরে চার পড়ুয়া ও এক সাইকেল আরোহীর মৃত্যুর পর সেই দুর্ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কাকতালীয়ভাবে গতকালের দুর্ঘটনায় জখম এক শিশুর পরিবারের লোকজন ২০ বছর আগে ওই দুর্ঘটনায় পড়েছিলেন।

গতকালের ঘটনায় জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন পড়ুয়া ও পুলকারের চালক। তার মধ্যে রয়েছে বিশেশ্বর মণ্ডল (৫) নামে  প্রথম শ্রেণির এক পড়ুয়া। তারই পরিবার কুড়ি বছর আগে দুর্ঘটনায় পড়েছিল। গতকাল যে রেলগেটে দুর্ঘটনাটি ঘটেছে, সেখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছিল।

আজ থেকে কুড়ি বছর আগে গোবিন্দপুরে এই রেলগেট ছিল না। গোবিন্দপুর থেকে এক কিলোমিটার দূরে ঠিক কর্ণসুবর্ণ স্টেশনের আগে ছিল একটি অস্থায়ী রেলগেট। সেই গেট দিয়ে যাতায়াত করতেন সাধারণ মানুষ। ২০০৬ সালের সেই দুর্ঘটনা নিয়ে গোবিন্দপুরের বাসিন্দা ফরমান শেখ বলেন, “গোবিন্দপুর গ্রামে বিশ্বনাথ মণ্ডলের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। সেই দিন রাতে একটি গাড়ি এসে এই মধুপুর রেলগেটের রেললাইনে আটকে যায়। সেই সময় ট্রেনের ধাক্কায় ছয় জনের মৃত্যু হয়েছিল। তখন এই গোবিন্দপুরে রেলগেট ছিল না। ওইদিকে যাতায়াত করত মানুষ। পরে অনেক আন্দোলনের পর ২০১২ সালে এই রেলগেট হয়েছে।”

কী বলছেন বিশ্বনাথ মণ্ডল?

বিশেশ্বর মণ্ডলের দাদু হলেন বিশ্বনাথ মণ্ডল। নাতির দুর্ঘটনার খবর পেয়ে ২০ বছর আগের কথা মনে পড়ছে তাঁর। ঝড় বয়ে গিয়েছিল পরিবারে। সেদিনের কথা স্মরণ করে কাদোঁ কাঁদো স্বরে বিশ্বনাথ মণ্ডল বলেন, “আমার নাতি শুক্রবার পুলকারে ছিল। এখন ভালো আছে।” তারপরই ২০ বছর আগের কথা স্মরণ করে বলেন, “সেই কথা মনে পড়লে আজও বুকে যন্ত্রণা হয়। বিয়ের রাত ছিল। ওই গাড়িতে ছিলেন আমার জেঠতুতো দাদার ছেলে-বউ ও দাদার শ্যালকের পরিবার ও আমার ছোট ছেলে। ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। আমার ছোট ছেলেকে মৃত বলে দিয়েছিল অনেকে। সেই সময় এক চিকিৎসক হাতে নেড়ে দেখে বেঁচে আছে। তারপর সুস্থ করে তোলে।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন