AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghola: টাকা চেয়ে পাননি, অন্তঃসত্ত্বা স্ত্রীকে ‘খুনে’র পর খাটের নীচে রাখল স্বামী

Ghola: পরিবারের লোকজন এদিকে সকাল থেকেই মেয়েকে ফোন করতে থাকেন। বারবার ফোন করেও না পেয়ে তাঁদের সন্দেহ হয়। তাঁরা ঋষির বাড়িতে যান। তাঁরা দরজা খুলে ঘরের ভেতর ঢুকে দেখে খাটের নীচে মোড়ানো অবস্থায় ছিল পূজার দেহ। খবর দেওয়া হয় ঘোলা থানায়। ঘোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত স্বামী শাশুড়ি-সহ পরিবারের একজনকে গ্রেফতার করেছে।

Ghola: টাকা চেয়ে পাননি, অন্তঃসত্ত্বা স্ত্রীকে 'খুনে'র পর খাটের নীচে রাখল স্বামী
ঘোলা থানা Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 18, 2026 | 5:05 PM
Share

উত্তর ২৪ পরগনা: ঘোলা লেনিনগড়ে টাকা চেয়ে না দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে খাটের তলায় লুকিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মৃতদেহ উদ্ধার করল ঘোলা থানার পুলিশ। ঘোলার লেনিনগর পেয়ারাবাগান এলাকায় পূজা মন্ডলের সঙ্গে বিয়ে হয় ঋষি হরিচাঁদের। দীর্ঘ দিন ধরে টাকার জন্য স্ত্রীকে ও শ্বশুর বাড়ির লোকজনদের চাপ দিত স্বামী ঋষি হরিচাঁদ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে স্ত্রীর কাছে টাকা চান ঋষি। অভিযোগ, টাকা না দেওয়ায়  পূজার গলায় কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে খুন করেন ঋষি। স্ত্রীকে খুন করার পর দেহ খাটের নীচে লুকিয়ে রাখারও অভিযোগ ওঠে।

পরিবারের লোকজন এদিকে সকাল থেকেই মেয়েকে ফোন করতে থাকেন। বারবার ফোন করেও না পেয়ে তাঁদের সন্দেহ হয়। তাঁরা ঋষির বাড়িতে যান। তাঁরা দরজা খুলে ঘরের ভেতর ঢুকে দেখে খাটের নীচে মোড়ানো অবস্থায় ছিল পূজার দেহ। খবর দেওয়া হয় ঘোলা থানায়। ঘোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত স্বামী শাশুড়ি-সহ পরিবারের একজনকে গ্রেফতার করেছে। মেয়ের মৃত্যুর জন্য দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন মৃত পূজার পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us