AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Left Book Stall: বামেদের বুক স্টলের সব জিনিস ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ হিন্দু জাগরণ মঞ্চের বিরুদ্ধে

রাস্তার পাশে কাঠ বাঁশ রেখে গিয়েছিলেন উদ্য়োক্তারা। সেখানেই এদিন সকালে হিন্দু জাগরণ মঞ্চের লোকেরা গিয়ে চড়াও হয় বলে অভিযোগ। তাঁদের কাঠ সরিয়ে সেখানে স্টলের কাজ শুরু করে বলে দাবি বামেদের। প্রতিবাদ করতে গেলে তাঁদেরকে মারধর করা হয়।

Left Book Stall: বামেদের বুক স্টলের সব জিনিস ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ হিন্দু জাগরণ মঞ্চের বিরুদ্ধে
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 06, 2026 | 5:22 PM
Share

বনগাঁ: দীর্ঘদিন ধরে যে জায়গায় বামেরা বুক স্টল করে, সেই জায়গা দখল করার অভিযোগ উঠেছে হিন্দু জাগরণ মঞ্চের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বনগাঁয় যশোর রোডের পাশে এই স্টল করছিলেন বামেরা। সেখানেই স্টল তৈরির সব উপকরণ ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদ জানাতে গেলে সেই বামকর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে।

বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসায় মঙ্গলবার উত্তপ বামেদের মারধরের অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে। বনগাঁ শহরে বামেদের পার্টি অফিসের নীচে যশোর রোডের পাশে দীর্ঘদিন ধরে শারদ উৎসব উপলক্ষে বুক স্টল করে আসছে বামেরা। বামেদের দাবি এই বছরও তারা সেখানেই বুক স্টল করার জন্য পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন।

রাস্তার পাশে কাঠ বাঁশ রেখে গিয়েছিলেন উদ্য়োক্তারা। সেখানেই এদিন সকালে হিন্দু জাগরণ মঞ্চের লোকেরা গিয়ে চড়াও হয় বলে অভিযোগ। তাঁদের কাঠ সরিয়ে সেখানে স্টলের কাজ শুরু করে বলে দাবি বামেদের। প্রতিবাদ করতে গেলে তাঁদেরকে মারধর করা হয়।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। তাদের পাল্টা অভিযোগ বামেরাই তাদেরকে ধাক্কাধাক্কি করেছে।

Follow Us