Bongaon: এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলেন, মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বাকে হাসপাতালে পাঠাল পুলিশ
খবর দেওয়া হয় বনগাঁ থানার পুলিশ প্রশাসনকে। পরবর্তীতে বনগাঁ থানার পুলিশ প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অ্যাম্বুলেন্স এনে ওই মানসিক ভারসাম্যহীন গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। শ্যামলী সর্দার নামে স্থানীয় আশা কর্মী বলেন, "মানসিক ভারসাম্যহীন ওই মহিলা গর্ভবতী অবস্থায় যত্রতত্র ঘোরাফেরা করছে সেই খবর দেয়া হয় আমাকে। আমি এসে অ্যাম্বুলেন্স ডাকি। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁকে হাসপাতালে নিয়ে এসেছি।"

উত্তর ২৪ পরগনা: মানসিক ভারসাম্যহীন গর্ভবতী মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল পুলিশ। গর্ভবতী অবস্থায় এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলেন একজন মানসিক ভারসাম্যহীন মহিলা। মানবিকতার হাত বাড়িয়ে দিল বনগাঁ পুলিশ প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা। তাঁকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, বনগাঁ থানার গাঁড়াপোতা গ্রাম পঞ্চায়েতের মুড়িঘাটা এলাকায় স্থানীয় মানুষদের নজরে আসে একজন মানসিক ভারসাম্যহীন গর্ভবতী মহিলা ঘোরাফেরা করছে এবং তাঁর শারীরিক অবস্থা খারাপ। স্থানীয় বাসিন্দারা এই বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্য বিট্টু সরদারকে জানান।
খবর দেওয়া হয় বনগাঁ থানার পুলিশ প্রশাসনকে। পরবর্তীতে বনগাঁ থানার পুলিশ প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অ্যাম্বুলেন্স এনে ওই মানসিক ভারসাম্যহীন গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
শ্যামলী সর্দার নামে স্থানীয় আশা কর্মী বলেন, “মানসিক ভারসাম্যহীন ওই মহিলা গর্ভবতী অবস্থায় যত্রতত্র ঘোরাফেরা করছে সেই খবর দেয়া হয় আমাকে। আমি এসে অ্যাম্বুলেন্স ডাকি। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁকে হাসপাতালে নিয়ে এসেছি।”
পুলিশের সূত্রে খবর , এই মহিলার বাড়ি কোথায় ? তিনি কোথা থেকে এসেছেন ? সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং তার খোঁজখবর পাওয়া গেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
