AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North 24 Parganas: নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন, মন্ত্রী শশী পাঁজার PA পরিচয় দিয়ে হুমকি, প্রতারণার অভিযোগ, গ্রেফতার

North 24 Parganas: কলকাতার বাসিন্দা রাজ শঙ্কর কদম্বগাছি এলাকার বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন মানুষকে হুমকি দিচ্ছিলেন  রাজ। এমনকি পুলিশ আধিকারিকদেরও এই পরিচয় দিয়ে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ।

North 24 Parganas: নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন, মন্ত্রী শশী পাঁজার PA পরিচয় দিয়ে হুমকি, প্রতারণার অভিযোগ, গ্রেফতার
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Edited By: | Updated on: May 08, 2025 | 2:52 PM
Share

উত্তর ২৪ পরগনা: মন্ত্রী শশী পাঁজার আপ্ত সহায়ক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হুমকি দিতে গিয়ে পুলিশের জলে গ্রেফতার রাজ শঙ্কর নামে বছর ৩৩-এর কলকাতার এক ব্যক্তি। আটক নীল বাতি লাগানো একটি চারচাকা গাড়ি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  কলকাতার বাসিন্দা রাজ শঙ্কর কদম্বগাছি এলাকার বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন মানুষকে হুমকি দিচ্ছিলেন  রাজ। এমনকি পুলিশ আধিকারিকদেরও এই পরিচয় দিয়ে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ।

অভিযোগস  মন্ত্রী শশী পাঁজার নাম ভাঙিয়ে একাধিক বিষয়ে বিভিন্ন থানার পুলিশদেরকেও ফোন করতেন রাজ। বুধবার রাতে দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়ি এলাকায় নীল রঙের একটি চারচাকা গাড়িতে এসে এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিতে, তাঁদের সন্দেহ হয়। তাঁরা ওই ব্যক্তিকে ধরে কদম্বগাছি ফাঁড়ির পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

জানা গিয়েছে, রাজের সঙ্গে মন্ত্রী শশী পাঁজার কোনও সম্পর্কই নেই। কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের প্রতারণা, টাকা তুলতেন বলে অভিযোগ। ইতিমধ্যেই কদম্বগাছি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করে অভিযুক্তকে বারাসাত আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি গোটা বিষয়টি তদন্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?