AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Crisis: ‘তোর ধর্ম কী রে?’, নিজেকে ইন্ডিয়ান হিন্দু পরিচয় দিতেই…, বাংলাদেশ গিয়ে বেলঘরিয়ার সায়নের ভয়ঙ্কর অভিজ্ঞতা

Bangladesh: সায়ন এও জানালেন, ওরা যখন মারছিল তখন চিৎকার করে বলছিল, 'ইন্ডিয়ান হিন্দু। মার একে মার। ওরা এই সব বলে মারছিল।' যুবকের এও অভিযোগ, সেই ঘটনার পর কেউ একবারও তাঁদের বাঁচাতে আসেনি। যে বন্ধুর বাড়ি তিনি গিয়েছেন তিনিই শুধু তাঁর পাশে ছিলেন। এমনকী এখন নাকি তাঁকে ও তাঁর পরিবারকেও হুমকির সম্মুখীন হতে হচ্ছে।

Bangladesh Crisis: 'তোর ধর্ম কী রে?', নিজেকে ইন্ডিয়ান হিন্দু পরিচয় দিতেই..., বাংলাদেশ গিয়ে বেলঘরিয়ার সায়নের ভয়ঙ্কর অভিজ্ঞতা
সায়ন ঘোষ Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 01, 2024 | 5:22 PM
Share

বেলঘরিয়া: ‘মার ওকে, মার-মার! ও ইন্ডিয়ান হিন্দু…।’ যেমন বলা তেমনই কাজ। অভিযোগ, বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষকে বাংলাদেশে গিয়ে চরম নিগ্রহের শিকার হতে হয়েছে একদল দুষ্কৃতীর হাতে। পাথর দিয়ে মেরে মাথা ফাটানো হয়েছে সায়নের। কোনও মতে প্রাণটুকু নিয়ে বাড়ি ফিরে এসেছেন তিনি। টিভি ৯ বাংলা রবিবার যোগাযোগ করেছিল সায়নের সঙ্গে। সেখানেই তিনি অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

সায়ন বলেছেন তিনি বন্ধুর বাড়ি বেড়াতে গিয়েছিলেন ঢাকায়। যেদিন ফেরার কথা ছিল সেদিনই বিপদ। তিনি বলেন, “আমি নভেম্বরের ২৩ তারিখ গিয়েছিলাম বাংলাদেশের ঢাকায়। সেখানে আমার এক বন্ধুর বাড়ি। আমার কাছে পাসপোর্ট ছিল। সম্পূর্ণ বৈধভাবে গিয়েছিলাম সেখানে। ২৬ তারিখ বাড়ি ফেরার কথা। রাতের ট্রেন ছিল। সেই কারণে বন্ধু বলল চল সকালবেলা ঘুরে আসি। সাড়ে আটটার দিকে বের হই আমরা।”

বেলঘরিয়ার বাসিন্দা নিজের অভিজ্ঞতার কথা বলতে বলতে প্রায় কেঁদেই ফেললেন। বললেন, “সেই সময় বাংলাদেশি মুসলিম যুবক মিলে আমায় ঘেরাও করে জিজ্ঞাসাবাদ করে। আমায় বলছে তোকে তো কখনও দেখিনি। তোর ধর্ম কী? আমি বললাম আমি ইন্ডিয়ান। হিন্দু। তারপর কোনায় নিয়ে গিয়ে পকেট থেকে টাকা পয়সা ফোন ছিনতাই করে। আমি বাধা দিতে গেলে আমার মাথা পাথর মেরে ফাটিয়ে দেয়। চোখে ছুরি চালায়। গভীরভাবে আহত হই।”

সায়ন এও জানালেন, ওরা যখন মারছিল তখন চিৎকার করে বলছিল, ‘ইন্ডিয়ান হিন্দু। মার একে মার। ওরা এই সব বলে মারছিল।’ যুবকের এও অভিযোগ, সেই ঘটনার পর কেউ একবারও তাঁদের বাঁচাতে আসেনি। যে বন্ধুর বাড়ি তিনি গিয়েছেন তিনিই শুধু তাঁর পাশে ছিলেন। এমনকী এখন নাকি তাঁকে ও তাঁর পরিবারকেও হুমকির সম্মুখীন হতে হচ্ছে।

সায়ন বলছেন, “এর আগেও তিন চারবার বাংলাদেশ গিয়েছি। হাসিনার সরকারের সময় অতিথি আপ্যায়ন করতেন সেখানকার লোকজন। কিন্তু এখন…।” সায়ন এও বলেছেন, যেহেতু আমি ভারতীয়-হিন্দু, কেন আমার বন্ধুর পরিবারকে আশ্রয় দিয়েছে আমায় সেই কারণে ওদের এত ভয়।”

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত