AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panihati BJP Candidate: ‘আমি যদি এই সেবা করি, আমার মেয়েও হয়ত কিছুটা খুশি হবে’, বিজেপিকে জেতানোর আর্জি তিলোত্তমার মায়ের

এখানে উল্লেখ্য, মেয়ের বিচার চেয়ে তিলোত্তমার মা প্রার্থী হওয়ার জন্য নিজেই আবেদন করেছিলেন বিজেপির কাছে। সে কথা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন। পরে একটি সাক্ষাৎকারে মৃত চিকিৎসক পড়ুয়ার বাবা TV9 বাংলাকে বলেন, "যাঁরা বিরোধী দলটা করছেন, যাঁদের শিরদাঁড়া আছে, তাঁরা বিজেপি পার্টির। ক্ষমতায় আসতে পারে। তৃণমূল সরকারকে উৎখাত করার ক্ষমতা রয়েছে বিজেপির। বাংলার নারী সুরক্ষার জায়গাটা আরও নিশ্চিত করতে পারব।"

Panihati BJP Candidate: 'আমি যদি এই সেবা করি, আমার মেয়েও হয়ত কিছুটা খুশি হবে', বিজেপিকে জেতানোর আর্জি তিলোত্তমার মায়ের
তিলোত্তমার মা, বিজেপি প্রার্থীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 26, 2026 | 9:15 AM
Share

পানিহাটি: বিজেপিতে নাম লিখিয়েছেন আগেই। এবার তিনি পানিহাটির গেরুয়া শিবিরের প্রার্থী। কথা হচ্ছে তিলোত্তমার মা-কে নিয়ে। বিজেপির প্রার্থী হওয়ার পর পদ্মশিবিরকে জেতানোর জন্য আহ্বান করলেন সাধারণ মানুষকে। তাঁর মন্তব্য়, তিনি জিতলে পানিহাটিবাসী জিতবে। শুধু তাই নয়, জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী আরজি-করের নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার মা।

বুধবার সংবাদ মাধ্যমের সামনে পানিহাটির বিজেপি প্রার্থী জানান, তিলোত্তমা যেভাবে চিকিৎসা করতেন সকলের, পানিহাটি থেকে জিতে তেমনই এখানকার সাধারণ মানুষকে তিনি পরিষেবা দেবেন। অনেক যন্ত্রণা নিয়েই তিনি প্রার্থী হয়েছেন বলে জানান নির্যাতিতার মা। যদিও, গতকাল বিরোধী দল সিপিএম ও রাজ্যের শাসকদলকে নিয়ে কোনও রকম মন্তব্য না করলেও, বিজেপি প্রার্থী বুঝিয়ে দিয়েছেন, তাঁর মেয়ের বিচার চেয়ে রাত দখল করেছিলেন সাধারণ মানুষ। সেই সময় একা কোনও দল শুধু পথে নামেনি।

তিলোত্তমার মা বলেন, “প্রার্থী হয়েছি এটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক বেদনার। পানিহাটিবাসীর জয় হবে। আমি একা কিছুই করতে পারব না। আমি জিতলে পানিহাটিবাসী জিতবে। যাঁরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছিলেন, আমি তাঁদের হয়ে প্রতিবাদ করব। কিন্তু জিতবে তাঁরাই।” সঙ্গে তাঁর সংযোজন, “আমার মেয়ে এখানকার চেম্বারে অনেককে চিকিৎসা দিতেন। আমি তো সেটা পারব না। তাই এখানকার বাসিন্দাদের পরিষেবা দিয়ে সাহায্য করব। নারী সুরক্ষার পক্ষে লড়ব।

নির্যাতিতার মা এও বলেন, “বিচার তো পাবই। আমার মেয়ে সেই রাতে হয়ত মা-মা বলে চিৎকার করেছে। সেই যন্ত্রণাটা…আমি যদি এই সেবা করি সেও কিছুটা খুশি হবে।

এখানে উল্লেখ্য, মেয়ের বিচার চেয়ে তিলোত্তমার মা প্রার্থী হওয়ার জন্য নিজেই আবেদন করেছিলেন বিজেপির কাছে। সে কথা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন। পরে একটি সাক্ষাৎকারে মৃত চিকিৎসক পড়ুয়ার বাবা TV9 বাংলাকে বলেন, “যাঁরা বিরোধী দলটা করছেন, যাঁদের শিরদাঁড়া আছে, তাঁরা বিজেপি পার্টির। ক্ষমতায় আসতে পারে। তৃণমূল সরকারকে উৎখাত করার ক্ষমতা রয়েছে বিজেপির। বাংলার নারী সুরক্ষার জায়গাটা আরও নিশ্চিত করতে পারব।”

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?