AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram: প্রচারের ব্যস্ততার মাঝেই নন্দীগ্রামে ভোটপ্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন

Nandigram By-Election Home Voting: নির্বাচন কমিশনের নিয়ম মেনে যেসমস্ত বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ভোটাররা আবেদন জানিয়েছিলেন, তাঁদের নিয়ে আগেই একটি তালিকা তৈরি করা হয়েছিল। পোলিং অফিসার নীলাদ্রি শেখর পন্ডা জানান, সেই তালিকা অনুসারেই কমিশন নির্দেশিত পদ্ধতি মেনে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে।

Nandigram: প্রচারের ব্যস্ততার মাঝেই নন্দীগ্রামে ভোটপ্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন
নন্দীগ্রামে ভোটগ্রহণ শুরুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 01, 2026 | 9:06 AM
Share

পূর্ব মেদিনীপুর: আসন্ন ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দল যখন জোরকদমে প্রচারে ব্যস্ত, ঠিক তখনই এক ধাপ এগিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করে দিল নির্বাচন কমিশন। বিধানসভার বিভিন্ন এলাকায় থাকা প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহের কাজ শুরু করেছে প্রশাসন।

নির্বাচন কমিশনের নিয়ম মেনে যেসমস্ত বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ভোটাররা আবেদন জানিয়েছিলেন, তাঁদের নিয়ে আগেই একটি তালিকা তৈরি করা হয়েছিল। পোলিং অফিসার নীলাদ্রি শেখর পন্ডা জানান, সেই তালিকা অনুসারেই কমিশন নির্দেশিত পদ্ধতি মেনে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে।

কমিশনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শারীরিক অসুস্থতার কারণে বুথে যেতে অসমর্থ ভোটাররা। স্থানীয় বাসিন্দা আভারানী ও প্রসেনজিৎ পট্টনায়ক জানান, “ভীষণ অসুস্থতার কারণে আমাদের পক্ষে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া সম্ভব ছিল না। কমিশন কর্মীরা বাড়িতে এসে ভোট নিয়ে যাওয়ায় আমাদের খুব সুবিধা হল।”

এদিকে নন্দীগ্রামে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে ইতিমধ্যেই এলাকায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকা জুড়ে টহলদারি শুরু করেছে নিরাপত্তা কর্মীরা। ভোটগ্রহণের ঠিক দু’দিন আগে এলাকায় আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Follow Us