AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

People Protest For RG Kar: রাত্রিবেলা প্রতিবাদ সেরে ফেরার পথে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

RG Kar Protest: গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই বারাসত ডাকবাংলা মোড়েও বহু মানুষের জমায়েত করছিলেন। 'উই ওয়ান্ট জাস্টিস'-এ গমগম করছে বারাসত শহরের প্রাণকেন্দ্র। ঠিক সে সময়েই মদ্যপ এক ব্যক্তি মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করেন বলে অভিযোগ ওঠে।

People Protest For RG Kar: রাত্রিবেলা প্রতিবাদ সেরে ফেরার পথে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
আক্রান্ত যুবকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 05, 2024 | 9:38 AM
Share

ডাকবাংলা: বুধবার গোটা রাজ্যজুড়ে পথে নামেন হাজার-হাজার জনতা। একটাই দাবি তিলোত্তমার ন্যায় বিচার। সারা রাজ্যে মানুষ যখন প্রতিবাদে ব্যস্ত, ঠিক সেই সময় প্রতিবাদ মিছিলে আসা মহিলাদের কটুক্তি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক যুবক।

গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই বারাসত ডাকবাংলা মোড়েও বহু মানুষের জমায়েত করছিলেন। ‘উই ওয়ান্ট জাস্টিস’-এ গমগম করছে বারাসত শহরের প্রাণকেন্দ্র। ঠিক সে সময়েই মদ্যপ এক ব্যক্তি মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করেন বলে অভিযোগ ওঠে। প্রতিবাদ করতে গেলে প্রতিবাদী যুবককে ধরে মারধর করা হয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, বুধবার রাতে বারাসত ডাকবাংলা মোড় থেকে প্রতিবাদ মিছিলে শেষের কিছুটা আগেই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন দু মহিলা। তাঁদের মধ্যে একজনের ছেলে নিতে আসেন। যুবকের দাবি, তিনি এশে দেখেন এক মদ্যপ্য ব্যক্তি অশ্লীল ভাষায় কটুক্তি করছে তাঁর মা ও সঙ্গে থাকা আরও এক মহিলাকে। প্রতিবাদ করেন যুবক। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মারধর করে তাঁকে। এবার দুই মহিলা প্রতিবাদ করতে গেলে তাঁদেরও বেধড়ক মারধর করা হয়। পাশাপাশি পরিবারের সদস্যরা ঠেকাতে গেলে তাঁদেরকেও গায়ে হাত দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে ছুটে গিয়ে পুলিশকে অভিযোগ জানায় ওই যুবক। পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে বারাসত থানায় নিয়ে যায়। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি। গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন