Samik Bhattacharya: তোলাবাজি করলেই গ্রেফতার করুন, বার্তা শমীকের
BJP leader Samik Bhattacharya: এ দিন শমীক ভট্টাচার্য জানান, ডানকুনিতে কিছু মানুষ বিক্ষিপ্তভাবে এই ধরনের কাজ করছেন। তাঁদের সাথে বিজেপির কোনও সম্পর্ক নেই। যদি বিজেপির কেউ হয় বিজেপির তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে এটা নিশ্চিত। যদি কেউ বিজেপি সেজে ফেলে সেখানে বিজেপির দায়িত্ব নেই সেখানে প্রশাসন ব্যবস্থা নেবে।

ডানকুনি: ফের তোলাবাজির নিয়ে হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (samik bhattacharya)। ট্রেড ইউনিয়নের নাম করে কারখানা থেকে তোলাবাজি করলে ব্যবস্থা নিক পুলিশ, কারণ বিজেপির কোনও ট্রেড ইউনিয়নই নেই। কারখানা থেকে চাঁদা তোলার কোনও সিস্টেম নেই বিজেপির (BJP)। ডানকুনিতে এই ধরনের অনৈতিক কাজ ধরা পড়লে সরাসরি গ্রেফতার করার নির্দেশ দেন শমীক ভট্টাচার্য।
এ দিন শমীক ভট্টাচার্য জানান, ডানকুনিতে কিছু মানুষ বিক্ষিপ্তভাবে এই ধরনের কাজ করছেন। তাঁদের সাথে বিজেপির কোনও সম্পর্ক নেই। যদি বিজেপির কেউ হয় বিজেপির তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে এটা নিশ্চিত। যদি কেউ বিজেপি সেজে ফেলে সেখানে বিজেপির দায়িত্ব নেই সেখানে প্রশাসন ব্যবস্থা নেবে। এদিন ডানকুনিতে একটি কারখানার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে এই বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য।
বিজেপির রাজ্য সভাপতি বলেন, “বিজেপি আসার পর সিন্ডিকেড শব্দটা উঠে গিয়েছে। এরপরও কিছু মানুষ দলের পতাকা নিয়ে চার ঘণ্টায় বিজেপি এসেছে। এখানে পুলিশের বড় কর্তারা আছেন। কোনও রাজনৈতিক ঝাণ্ডা নিয়ে কেউ আসেন বা ট্রেড ইউনিয়নের কোনও দাবির কাছে মাথানত করবেন না। আমাদের ট্রেড ইউনিয়ন নেই।” এরপরই গ্রেফতারের পরামর্শ দেন তিনি।
