AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: শাহজাহানের বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগই পাননি, জানালেন পার্থ

Sandeshkhali: এ দিন, পরোক্ষে সেচ মন্ত্রী জানান যে তাঁদের কাছে শাহজাহানের নামে কোনও অভিযোগ আসেনি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে। পার্থ বলেন, "আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ এলে দল ব্যবস্থা নেবে।

Sandeshkhali: শাহজাহানের বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগই পাননি, জানালেন পার্থ
পার্থ ভৌমিক, সেচমন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2024 | 7:37 PM
Share

সন্দেশখালি: তেঁতে উঠেছে সন্দেশখালি। দফায়-দফায় উত্তেজনার আগুন ছড়িয়েছে। শেখ শাহজাহান, তাঁর ভাই সিরাজুদ্দিন, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ক্ষোভ উগরেছেন সাধারণ মানুষ। এদের সকলের বিরুদ্ধে উঠেছে জমি দখলের অভিযোগ। তবে সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের মুখে কিন্তু শোনা গেল অন্য কথা। তিনি বললেন, শাহজাহানের বিরুদ্ধে নাকি নির্দিষ্ট কোনও অভিযোগই জমা পড়েনি। শুধু একা পার্থ নন, একই ধরনের কথা শোনা গেল বিধায়ক সুকুমার মাহাতোর মুখেও। তিনি বলেছেন যে, শেখ শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভের কথা কেউ বলেননি। শেখ শাহজাহান কোনও অপরাধ করেছেন, এটাও কেউ বলেননি। কেউ কেউ অন্যের মুখে শুনে কিছু কথা বলেছেন। কিন্তু দুর্নীতির কোনও কথা আসেনি।

আজ সন্দেশখালিতে গিয়েছেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, দমকল মন্ত্রী সুজিত বসু। সন্দেশখালির নানা প্রান্ত ঘুরে দেখেন। কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। অভাব অভিযোগ শোনেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। এরপর সাংবাদিকের মুখোমুখি হয়ে শেখ শাহজাহানের গ্রেফতারির প্রসঙ্গ নিয়ে মুখ খোলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। জানান, তাঁদের কাছে অভিযোগ এলে দল ব্যবস্থা নেবে।

এ দিন, পরোক্ষে সেচ মন্ত্রী জানান যে তাঁদের কাছে শাহজাহানের নামে কোনও অভিযোগ আসেনি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে। পার্থ বলেন, “আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ এলে দল ব্যবস্থা নেবে। যদি কেউ জমি দখল করে সে যেই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” এ দিকে, এই শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েনি, মন্ত্রীর এই বক্তব্য শোনার পরই প্রতিক্রিয়া দেন মীনাক্ষী। পরিষ্কার বলেন, “এইবার আমরা অভিযোগ জানাতে যাব।”

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত