AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: হঠ্ করে বদলাল সন্দেশখালির সমীকরণ! সাদা কাগজে সই করিয়ে ‘ধর্ষণের বয়ান লিখিয়েছিলেন! থানায় আত্মসমর্পণ রেখা পাত্রের সেই সঙ্গীর

Sandeshkhali: সন্দেশখালিতে রাতে পুলিশি অভিযান ঠেকাতে বিজেপির ‘রাত্রি জাগো’ কর্মসূচি। রাত জেগে গ্রাম পাহারায় সন্দেশখালির মহিলারা। পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে গতকাল কাঠপোল বাজারে অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ ঝুপখালির মহিলাদের।

| Edited By: | Updated on: May 14, 2024 | 6:17 PM
Share

সন্দেশখালি: ভোটের আগে নতুন করে উত্তাপ চড়ছে সন্দেশখালিতে।  জোর করে সাদা কাগজে সই করিয়ে তাতে ধর্ষণের বয়ান লিখে থানায় জমা করার অভিযোগ। সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালী দাস ওরফে মাম্পি আদালতে আত্মসমর্পণ করলেন। আদালতে আত্মসমর্পণের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ।  পিয়ালি বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী হিসাবে পরিচিত। পাশাপাশি তিনি সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ।

দিন কয়েক আগে সন্দেশখালি পাত্রপাড়ার বাসিন্দা এক মহিলা থানায় পিয়ালির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাতে তিনি লেখেন, পিয়ালী দাস তাঁকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন। পরে সেই সাদা কাগজে ধর্ষণের অভিযোগ লিখে পিয়ালি থানায় জমা দিয়েছেন।

ওই মহিলা থানায় পিয়ালির নামে অভিযোগ দায়ের করতেই পুলিশ তাঁর বাড়িতে হাজিরার নোটিশ দিয়ে আসে। কিন্তু তিনি থানায় দেখা করেননি। মঙ্গলবার দুপুরে পিয়ালি বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাঁকে ২২ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। গত কয়েকদিন ধরে সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো (TV9 বাংলা তার সত্যতা যাচাই করেনি) নতুন করে তেঁতে উঠেছে পরিস্থিতি। তৃণমূল বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভাইরাল হওয়া ভিডিয়ো ধরে অভিযোগ করছে, ধর্ষণের মিথ্যা অভিযোগ করানো হয়েছে। পাল্টা পথে নেমেছে বিজেপি। গত রবিবারও উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশাখালি। বিজেপি থানা ঘেরাও কর্মসূচিতে নিগৃহীত হয় তৃণমূল কর্মী। বিধায়ক সুকুমার মাহাতোকে ঘিরে ধরে বিক্ষোভ হয়। পাল্টা তৃণমূলও পথে নামে। এরই মধ্যে রেখা পাত্রের সঙ্গী গ্রেফতারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল।

সন্দেশখালিতে রাতে পুলিশি অভিযান ঠেকাতে বিজেপির ‘রাত্রি জাগো’ কর্মসূচি। রাত জেগে গ্রাম পাহারায় সন্দেশখালির মহিলারা। পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে গতকাল কাঠপোল বাজারে অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ ঝুপখালির মহিলাদের। বিক্ষোভ হঠাতে ৩ মহিলাকে আটক করে পুলিশ। পুলিশ পরে ৩ মহিলাকে ছেড়ে দিলেও ক্ষোভে ফুঁসছেন মহিলারা। সন্দেশখালির আন্দোলন নতুন খাতে বইতে শুরু করেছে, দাবি মহিলাদের।

বিজেপি প্রার্থী রেখা পাত্রের বক্তব্য, “তৃণমূল মিথ্যা মামলায় আমাদের কর্মীকে ফাঁসাচ্ছে। এর বিচার হবে।”

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা