AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Accident: প্রিওয়েডিং শ্যুটে যাওয়ার পথেই সব শেষ, আর ফিরে এলেন না ৩ জন

Purba Bardhaman Road accident: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন শেখ নওয়াজ (২৩)। তাঁর বাড়ি বর্ধমান সদর থানার কমল সাগর এলাকায়। দ্বিতীয় মৃত সাধুজামালা শাহ শেখ (৪৭)। তাঁর বাড়ি ভাতার থানার ওরগ্রামে। তৃতীয় মৃত সুদেব ঘোষের (২৮) বাড়ি জামালপুর থানার মশাগ্রাম স্টেশন বাজার এলাকায়।

Road Accident: প্রিওয়েডিং শ্যুটে যাওয়ার পথেই সব শেষ, আর ফিরে এলেন না ৩ জন
মর্মান্তিক দুর্ঘটনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 28, 2026 | 8:53 AM
Share

বর্ধমান: আর কয়েকদিন পর ছিল বিয়ে। সেই মতো গিয়েছিলেন প্রি-ওয়েডিং শ্যুটে। কিন্তু এমন মর্মান্তিক পরিণতি হবে, কে ভেবেছিল? একটা দুর্ঘটনা কেড়ে নিল তিন-তিনটে তরতাজা প্রাণ। আহত হলেন চারজন। পূর্ব বর্ধমানের ঘটনা। জানা যাচ্ছে, মঙ্গলবার প্রি-ওয়েডিং শ্যুটের জন্য বর্ধমান থেকে বোলপুর যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে স্করপিও। এরপরই বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কে ঝর্ণা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনায় মৃত্যু হয় তিন জনের। আহত হয়েছেন আরও চার জন। মৃতদের মধ্যে দু’জন ফটোগ্রাফার বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে একটি কালো স্করপিয়ো বর্ধমান থেকে বোলপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা রাস্তার সামনে একটি ছাগল চলে আসায় নিয়ন্ত্রণ হারান চালক। এরপর বাইকটিকে ধাক্কা মেরে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায় স্করপিয়োটি। গাড়িটি উল্টে যাওয়ায় ভিতরে থাকা যাত্রীরা আটকে পড়েন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ওরগ্রাম ফাঁড়ির পুলিশ। গাড়ির ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন শেখ নওয়াজ (২৩)। তাঁর বাড়ি বর্ধমান সদর থানার কমল সাগর এলাকায়। দ্বিতীয় মৃত সাধুজামালা শাহ শেখ (৪৭)। তাঁর বাড়ি ভাতার থানার ওরগ্রামে। তৃতীয় মৃত সুদেব ঘোষের (২৮) বাড়ি জামালপুর থানার মশাগ্রাম স্টেশন বাজার এলাকায়। জানা গিয়েছে, মৃত সাধুজামালা ছাড়া বাকি দু’জন পেশায় ফটোগ্রাফার ছিলেন। প্রি-ওয়েডিং শুটের কাজেই তাঁরা বর্ধমান থেকে বোলপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?