AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Singer: গান গাওয়ার জন্য চাকরি যায়নি শোভনের? অবশেষে মুখ খুলল সেই কোম্পানি

Kolkata: সম্প্রতি,শোভনের গলায় রবি ঠাকুরের 'শ্রাবণের ধারার মতো' গানটি ভাইরাল হয়। গানের শিক্ষক হিসেবে রোজগার করেই চলত সংসার। ছোট ছোট ছেলেমেয়েদের পড়াতেনও। কিন্তু বাধ সাধে করোনা পরিস্থিতি। একে একে কমতে থাকে ছাত্র-ছাত্রীর সংখ্যা। আর পেট চালাতে পারছিলেন না।

Viral Singer: গান গাওয়ার জন্য চাকরি যায়নি শোভনের? অবশেষে মুখ খুলল সেই কোম্পানি
ভাইরাল শোভনের ভিডিয়ো Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 13, 2026 | 8:47 AM
Share

কলকাতা: গান গেয়ে নাকি চাকরি খুইয়েছিলেন। শান্তিনিকেতনের সঙ্গীতের প্রাক্তন ছাত্র শোভন চক্রবর্তীকে নিয়ে আপতত হইচই চলছিল সোশ্যাল মিডিয়ায়। নিন্দাতেও সরব হন একাংশ। সমাজ-মাধ্যমে এই নিয়ে যখন জোর চর্চা, সেই সময় মুখ খুলল শোভনের কর্মরত সংস্থা। Tv9 বাংলা কোম্পানির HR-এর সঙ্গে যোগাযোগ করলে,  জানানো হল, গান গাওয়ার কারণে তাঁর চাকরি যায়নি। এটা মিথ্যা।

সম্প্রতি,শোভনের গলায় রবি ঠাকুরের ‘শ্রাবণের ধারার মতো’ গানটি ভাইরাল হয়। গানের শিক্ষক হিসেবে রোজগার করেই চলত সংসার। ছোট ছোট ছেলেমেয়েদের পড়াতেনও। কিন্তু বাধ সাধে করোনা পরিস্থিতি। একে একে কমতে থাকে ছাত্র-ছাত্রীর সংখ্যা। আর পেট চালাতে পারছিলেন না। শেষ পর্যন্ত একটি সংস্থার নিরাপত্তারক্ষীর চাকরি নেন তিনি। সেক্টর ৫-এর একটি অফিসে সিকিউরিটি গার্ডের কাজ করতেন তিনি। তবে জানা যায় সেই চাকরিও নেই। তাঁকে নাকি বলা হয়েছে যে তিনি ওই কাজের যোগ্য নন।

এই নিয়েই মুখ খুলল সংশ্লিষ্ট কোম্পানি। তাঁদের বক্তব্য, গান করার জন্য সিকিউরিটি গার্ডের চাকরি গেছে এটা মিথ্যা। শোভন বাবুর শারীরিক ভাবে অসুস্থ ও ঠিক মতো কাজ ও করতেন না। HR-এর বক্ত্যব্য, শোভনবাবুকে তাঁরা অন্য জায়গায় কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু উনি বলেছেন আর কাজ করবেন না। কোম্পানির প্রতিশ্রুতি, তিনি যদি এখনও আসেন তাহলেও অন্যত্র চাকরির ব্যবস্থা করে দেবেন। HR বাবুলাল নস্কর Tv9 বাংলাকে বলেন, “উনি যদি এখনও বলেন আমি ডিউটি করব পরে ডিউটির শেষে গান নিয়ে থাকব আমাদের কোনও অসুবিধা নেই। আমাদের ভ্যাকান্সি আছে।”

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা