AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: ঘুরিয়ে দেওয়া হয়েছে খালের গতিপথ, ২০ দিনের মধ্যে সমস্যার সমাধান করবেন সুজিত

Sandeshkhali: সন্দেশখালির কর্ণখালী এবং কাছারিপাড়ায় মূলত অভিযোগ উঠেছে। এলাকার খালের গতিপথ বদলে দেওয়ার অভিযোগ উঠেছে। খাস জমি বদলে দিয়ে মাছের ভেড়ি তৈরি করা হয়েছে বলে অভিযোগ। আর সেই ভেড়ির জন্যই বদলে দেওয়া হয়েছে খালের গতি মুখ।

Sandeshkhali: ঘুরিয়ে দেওয়া হয়েছে খালের গতিপথ, ২০ দিনের মধ্যে সমস্যার সমাধান করবেন সুজিত
সন্দেশখালিতে সুজিত বসুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2024 | 4:01 PM
Share

সন্দেশখালি: অভিযোগের শেষ নেই সন্দেশখালিতে। অশান্তির আবহে শাসক দল প্রথমবার পা রাখতেই সামনে আসছে সে সব অভিযোগ। শনিবার সকালে সন্দেশখালি পৌঁছে মানুষের সঙ্গে কথা বলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ও দমকল মন্ত্রী সুজিত বসু। জমি কেড়ে নিয়ে ভেড়ি তৈরি করে ফেলা, খালের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার মতো অভিযোগ উঠেছে। সে সব শুনে ২০ দিনের মধ্যে সব সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস দিলেন সুজিত বসু। মন্ত্রী বলেন, ‘অপরাধ হলে শাস্তি হবে। আমরা গার্ড করছি না।’

সন্দেশখালির কর্ণখালী এবং কাছারিপাড়ায় মূলত অভিযোগ উঠেছে। এলাকার খালের গতিপথ বদলে দেওয়ার অভিযোগ উঠেছে। খাস জমি বদলে দিয়ে মাছের ভেড়ি তৈরি করা হয়েছে বলে অভিযোগ। আর সেই ভেড়ির জন্যই বদলে দেওয়া হয়েছে খালের গতি মুখ। গ্রামবাসীদের মুখে এমন অভিযোগও শোনা গিয়েছে যে, ঢালাই রাস্তা থেকে ইট তুলে বিক্রি করে দেওয়া হয়েছে। মাটির রাস্তায় পরিণত করা হয়েছে।

জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ঘুরে সুজিত বসু এবং পার্থ ভৌমিক সে সব অভিযোগ খতিয়ে দেখেছেন এদিন। ২০ দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সুজিত বসু। মন্ত্রী বলেন, সব অভিযোগ শুনছি। অপরাধ হয়ে থাকলে তার শাস্তি হবে। পার্থ ভৌমিকের দাবি, গ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। তাঁরা বলছেন, মমতাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে কিছু লোক।

এদিকে, এদিনই সন্দেশখালিতে গিয়েছেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। শাসক দলের দুই মন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এরা শাহজাহান, শিবু, উত্তমের দলের লোক। ১২ বছর ধরে এরা মানুষের ওপর অত্যাচার করেছে। গ্রামের ঢালাই করা রাস্তা মাটির রাস্তায় পরিণত হল কেন?’

Follow Us