AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar: BJP-র চার-পাঁচজন প্রথম দিন থেকে সাহায্য করেছে: তিলোত্তমার বাবা

RG Kar: আজ তিলোত্তমার বাড়ির সামনে থেকে পানিহাটি নাগরিক মঞ্চর তরফে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন তিলোত্তমার মা এবং বাবা। তিলোত্তমার বাবা ফের অভিযোগ করেন সিবিআই-এর গাফিলতিতেই অভিযুক্তরা জামিন পেয়েছেন।

RG Kar: BJP-র চার-পাঁচজন প্রথম দিন থেকে সাহায্য করেছে: তিলোত্তমার বাবা
ফাইল ফোটো
| Edited By: | Updated on: Dec 15, 2024 | 6:47 PM
Share

পানিহাটি: জামিন পেয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। নব্বই দিন অতিক্রান্ত হওয়ার পরও কেন চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই? সেই নিয়ে গতকাল পথে নেমেছিলেন চিকিৎসক, নাগরিক সমাজ ও তিলোত্তমার মা-বাবা। শনিবারের পর রবিবারও মেয়ের বিচার চেয়ে প্রতিবাদ মিছিলে তিলোত্তমার মা-বাবা।

আজ তিলোত্তমার বাড়ির সামনে থেকে পানিহাটি নাগরিক মঞ্চর তরফে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন তিলোত্তমার মা এবং বাবা। তিলোত্তমার বাবা ফের অভিযোগ করেন সিবিআই-এর গাফিলতিতেই অভিযুক্তরা জামিন পেয়েছেন। পাশাপাশি এও জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে। আগামী দিনে নতুন আইনজীবী নেবেন এবং এই লড়াই যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছে ততক্ষণ লড়াই চালিয়ে যাবেন।

এ দিন, তিলোত্তমার বাবা বলেন, বিজেপির চার-পাঁচজন প্রথম দিন থেকেই সাহায্য করেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে। আর সিবিআই দেশের সর্ব বৃহৎ তদন্তকারী সংস্থা। আশা করি তারা ঠিকঠাক করে কাজ করে সঠিকভাবে চার্জশিট দেবে। আর সিবিআই-এর উপর আস্থা হারিয়ে কার কাছে যাব? আমি পুলিশের সহযোগিতা পেলাম না। বাধ্য হয়ে কোর্ট সিবিআই তদন্ত দিল। এখন তাদের উপর আস্থা হারিয়ে কোথায় যাব?”

Follow Us