AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Titagarh: ‘পেটের নাড়িভুড়ি বেরিয়ে যায়, তবুও হেঁটে বাড়ি ফেরে অমর’… রক্ত রঙে মিশে যাওয়ায় বোঝেইনি কেউ!

Titagarh: প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, দুপুর দেড়টা নাগাদ পবন রাজভর, কানাই তিওয়ারি, রাজ তিওয়ারি-সহ আরও এক জন বাইকে আসে। ৩১ ডিসেম্বর রাতে নিহত যুবক অমরের সঙ্গে পুরনো একটি ঝামেলা টেনে গালিগালাজ শুরু করেন পবন।

Titagarh: 'পেটের নাড়িভুড়ি বেরিয়ে যায়, তবুও হেঁটে বাড়ি ফেরে অমর'... রক্ত রঙে মিশে যাওয়ায় বোঝেইনি কেউ!
বাঁদিকে অভিযুক্ত পবন, মাঝে মৃত অমর, ডান দিকে প্রত্যক্ষদর্শী দীনেশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 14, 2025 | 7:32 PM
Share

উত্তর ২৪ পরগনা: রঙের উৎসবে রক্তের হোলি! রক্তে ভিজল টিটাগড় শিল্পাঞ্চল। প্রকাশ্যে কুপিয়ে ক্ষতবিক্ষত করে খুন করা হল এক যুবককে। অমর চৌধুরী নামে ওই যুবক আবার তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলেও পরিচিত। কতটা নৃশংস ভাবে খুন করা হল তাঁকে, প্রত্যক্ষদর্শীর কথা শুনলে শিউরে উঠতে হয়। ঘটনায় এখনও পর্যন্ত পবন রাজভর নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, দুপুর দেড়টা নাগাদ পবন রাজভর, কানাই তিওয়ারি, রাজ তিওয়ারি-সহ আরও এক জন বাইকে আসে। ৩১ ডিসেম্বর রাতে নিহত যুবক অমরের সঙ্গে পুরনো একটি ঝামেলা টেনে গালিগালাজ শুরু করেন পবন। প্রতিবাদ করায় অমর চৌধুরীর সঙ্গে হাতাহাতি হয় পবনের। তারপর অমর চৌধুরী পবনদের পাড়ায় যায়। দুই পাড়ার মধ্যে দূরত্ব মোটামুটি ২০০ মিটারের মতো। কিন্তু অমরের পিছু নেয় দীনেশ নামে এলাকারই এক যুবক। দীনেশ গিয়ে দেখেন, অমরকে পিছমোড়া করে বেঁধেছে দুই যুবক। আর ছুরি চালাচ্ছে পবন।

দীনেশ বলেন, “প্রথমে এসে ওরা গালাগালি দিল। ৩১ ডিসেম্বরে পবনের সঙ্গে একটা ঝামেলায় ওরা বলেছিল, তোকে মেরে দেব আমরা। এদিন এসে গালাগালি দিল। তখন কিছু হয়নি। আবার ১৫-২০ মিনিট পর এসে ওরা অমরকে ডাকছিল। তারপর এসে হাতাহাতি শুরু হয়। পাড়ার বড়রা ছাড়িয়ে দেয়। আমরা অমরকে বাড়িই পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু ও কোন ফাঁকতালে পবনদের পাড়ায় ঢুকে যায়। আমি ওকে খুঁজতেই যাই। আমি দেখলাম, কানাই-রাজ তিওয়ারি ধরে রেখেছিল। পবন ওকে ছুরি দিয়ে মারছিল। ওদের পাড়ার আরও ১০-১২ জন ছিল। আমরা ছেলেপিলে নিয়ে যাই। তখন ওরা পালিয়ে যায়। অমর হেঁটেই পাড়ায় ঢোকে, তখনও বুঝিনি ওর কতটা লেগেছে।”

স্থানীয় যুবকরাই জানাচ্ছেন, এই পবন রাজভরের বিরুদ্ধে আগেও একাধিক কেস রয়েছে। চুরি, ডাকাতি, এলাকায় বোমাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আগেই জেল খেটেছে সে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন