AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: বিদেশ থেকে খুনের হুমকির অভিযোগ, থানায় পানিহাটির তৃণমূল কাউন্সিলর

TMC: ২০২২ সাল থেকে পানিহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। কাউন্সিলর হওয়ার পাশাপাশি পূর্ব পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্রাট চক্রবর্তী। আবার তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্রও।

TMC: বিদেশ থেকে খুনের হুমকির অভিযোগ, থানায় পানিহাটির তৃণমূল কাউন্সিলর
পানিহাটি পুরসভার কাউন্সিলর সম্রাট চক্রবর্তীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 24, 2025 | 12:15 AM
Share

পানিহাটি: বিদেশ থেকে ফোন করে খুনের হুমকি। থানায় অভিযোগ দায়ের করলেন পানিহাটি পুরসভার কাউন্সিলর সম্রাট চক্রবর্তী। তাঁর অভিযোগ, ফোনে শুধু তাঁকে ও তাঁর পরিবারকেই খুনের হুমকি দেওয়া হয়নি। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষকে খুনের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

২০২২ সাল থেকে পানিহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তী। কাউন্সিলর হওয়ার পাশাপাশি পূর্ব পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি। আবার তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্রও।

ফোন করে খুনের হুমকি নিয়ে সম্রাট চক্রবর্তী বলেন, “শনিবার রাত ৭টা ৫৫ মিনিট নাগাদ একটা অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনটা ধরার পর আমাকে হুমকি দেওয়া হয়। শুধু আমাকে নয়, স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর পুত্র তীর্থঙ্কর ঘোষকেও হুমকি দেওয়া হয়। তীর্থঙ্কর পানিহাটি পৌরসভার পারিষদ সদস্য। আগামিদিনে আমাকে প্রত্যক্ষ রাজনীতিতে থাকতে নিষেধ করা হয়। আমাকে একটি ফেসবুক পেজ দেখতে বলা হয়। সেই ফেসবুক পেজে গিয়ে দেখি, শুধু আমাকে নয়, আমার পরিবারকেও হুমকি দেওয়া হয়েছে। আমাদের দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীকে নিয়েও অশ্রাব্য ভাষা লেখা হয়েছে।”

তিনি আরও বলেন, “এই হুমকি দেওয়া হয়েছে, তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে। আমি জানি না, কে বা কারা করেছে।” সোশ্যাল মিডিয়ায় সেই পেজে সম্রাট চক্রবর্তীকে উল্লেখ করে লেখা হয়েছে, “শুনেছি আপনি নাকি ভাল মানুষ। কেউ কোনও বিপদে পড়লে আপনি নাকি সাহায্য করেন। তাহলে তিলোত্তমার বাবা-মা কি মানুষের মধ্যে পড়েনি, যে আপনি সব গুটিয়ে চুপ করে বসে দেখলেন চোখের উপর অন্যায়?”

তৃণমূল কাউন্সিলর আরও বলেন, যিনি লিখেছেন, তিনি নিজের সম্পর্কে লিখেছেন, ১৫-২০টা খুন করেছেন। বিদেশি নম্বর থেকে তাঁকে ফোন করা হয়েছিল জানিয়ে সম্রাট চক্রবর্তী বলেন, “আমার কাছে যে নম্বর থেকে ফোন এসেছিল, তা এগারো নম্বরের। এই নম্বরটি ভারতের নয়।”

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা