AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Leader Death: ভোটের আগে আত্মহত্যা করলেন তৃণমূল নেতা

TMC leader Deadbody Recover: পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম প্রলয়কুমার সিং। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরে মানসিক অবসাদে তিনি ভুগছিলেন। অর্থনৈতিক কোনও সমস্যার কারণে এই ঘটনা বলে এলাকার মানুষজন জানিয়েছেন।

TMC Leader Death: ভোটের আগে আত্মহত্যা করলেন তৃণমূল নেতা
মৃত্যু তৃণমূল নেতারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 26, 2024 | 6:44 PM
Share

নারায়ণগড়: ভোটের আগে তুমুল চাঞ্চল্য। উদ্ধার হল তৃণমূল নেতার ঝুলন্ত দেহ। তিনি শাসকদলের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষের পদে ছিলেন। শুধু তাই নয়, গত পাঁচ বছর ধরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। শুক্রবার তাঁর দেহ উদ্ধারে উত্তেজনা ছড়ায় এলাকা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম প্রলয়কুমার সিং। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরে মানসিক অবসাদে তিনি ভুগছিলেন। অর্থনৈতিক কোনও সমস্যার কারণে এই ঘটনা বলে এলাকার মানুষজন জানিয়েছেন।

জানা গিয়েছে, আজ সকালে বাড়ির পাশে একটি গাছ থেকে তার দেহ ঝুলতে দেখেন এলাকার মানুষ। খবর দেওয়া নারায়ণগড় থানার পুলিশে। তৃণমূল সূত্রে খবর, ২০১৩-২০১৮ সাল পর্যন্ত তিনি নারমা পঞ্চায়েতের প্রধান ছিলেন। পরে ২০১৮-২০২৩ নারায়ণগড় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন। এদিন দেহ উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ। পরিবারের দাবি কী কারণে এমন ঘটনা ঘটালেন প্রলয় তা তাদের অজানা। মৃতের বোন বলেন, “ভাগ্নিটা সকালবেলা যায় স্কুলে। আমার দাদাও বেরিয়েছিল। বলল একটু বেরচ্ছি। তারপর আর কথা হয়নি। আমার ঘরে কোনও ঝগড়া হয়নি। তারপর শুনি এই ঘটনা। কেন এমন করল বুঝতে পারছি না। তবে মানসিক অবসাদের কথা কখনও বলেনি। ওর ছোট-ছোট দুটো বাচ্চা আছে। কী হবে এবার।”

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন