HS Examination: ‘আমার ভাল লাগছে না, বিশ্রাম নিতে চাই…’, ঘরের ভিতরেই HS পরীক্ষার্থীর ভয়ঙ্কর অবস্থা, মেয়েকে দেখে চমকে গেলেন মা-বাবা

HS Exam Result: পরিবারের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিল রুকসনা। তবে বাড়ি ফেরার পর পড়াশোনার বদলে মোবাইল ঘাঁটছিল। বিষয়টি নজরে আসায় মা রুকসনাকে পড়াশোনায় মন দেওয়ার কথা বলেন।

HS Examination: আমার ভাল লাগছে না, বিশ্রাম নিতে চাই..., ঘরের ভিতরেই HS পরীক্ষার্থীর ভয়ঙ্কর অবস্থা, মেয়েকে দেখে চমকে গেলেন মা-বাবা
বর্ধমানে ভয়ঙ্কর ঘটনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 14, 2026 | 6:04 PM

মেমারি: উচ্চ-মাধ্যমিক চলছে। এইবার প্রথম সেমিস্টারের ভিত্তিতে হচ্ছে পরীক্ষা। আর তার মধ্যেই ঘটল মর্মান্তিক ঘটনা। পরীক্ষার সময় মোবাইলে মন। আর মোবাইলেই মেতে ছিলেন তরুণী। শেষে মায়ের বকুনিতে অভিমান আর তারপরই আত্মঘাতী হলেন সেই পরীক্ষার্থী। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব বর্ধমানের মেমারিতে।

মৃতার নাম রুকসনা খাতুন (১৯)। বাড়ি মেমারির তাতারপুরে। জানা গিয়েছে, শনিবার সকালে নিজের ঘরে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তড়িঘড়ি করে তাকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ দেহ উদ্ধার করে।  শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে ।

পরিবারের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিল রুকসনা। তবে বাড়ি ফেরার পর পড়াশোনার বদলে মোবাইল ঘাঁটছিল। বিষয়টি নজরে আসায় মা রুকসনাকে পড়াশোনায় মন দেওয়ার কথা বলেন। এরপর থেকেই সে কিছুটা মনমরা হয়ে পড়েন। মৃতের মা জানান, রুকসানা তাঁকে বলেছিলনে, তাঁর ভাল লাগছে না, তাই তিনি বিশ্রাম নিতে চান। এরপর শনিবার সকালে ঘরে গিয়ে পরিবারের সদস্যরা তাঁর কোনও সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।