AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladeshi Detained: বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতে চর ঢোকানোর চেষ্টা পাকিস্তানের? চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে আটক সন্দেহভাজন বাংলাদেশি

Changrabandha Border Bangladeshi Detained: বাংলাদেশী সন্দেহে হোসেন মোহাম্মদ সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বছর তিরিশের সেলিম মূলত বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা। গোয়েন্দা সূত্রে খবর,পর্যটন ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। এরপর উত্তরবঙ্গের বিভিন্ন সামরিক ঘাঁটিতে রেইকি করেন সেলিম।

Bangladeshi Detained: বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতে চর ঢোকানোর চেষ্টা পাকিস্তানের? চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে আটক সন্দেহভাজন বাংলাদেশি
আটক সন্দেহভাজন বাংলাদেশীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 20, 2026 | 2:10 PM
Share

কোচবিহার: বাংলাদেশকে কাজে লাগিয়ে চর ঢোকানোর চেষ্টা পাকিস্তানের (Pakistan)? চ্যাংরাবান্ধা সীমান্তে আটক সন্দেহভাজন বাংলাদেশী। গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশে (Bangladeshi Detained) ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। ঠিক সেইসময় তাঁকে আটক করা হয়। বর্তমানে মেখলিগঞ্জ থানায় নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)।

কীভাবে ভারতে প্রবেশ?

বাংলাদেশী সন্দেহে হোসেন মোহাম্মদ সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বছর তিরিশের সেলিম মূলত বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা। গোয়েন্দা সূত্রে খবর,পর্যটন ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। এরপর উত্তরবঙ্গের বিভিন্ন সামরিক ঘাঁটিতে রেইকি করেন সেলিম। বাগডোগরা-হাসিমারার সংবেদনশীল এলাকা ছিল সেলিমের গতিবিধি। এরপর বৃহস্পতিবার কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেন। ঠিক সেইসময় সেখানে পৌঁছে যান এনআইএ আধিকারিকরা।

চলছে জিজ্ঞাসাবাদ

গোয়েন্দা সূত্রে খবর, তাঁর গতিবিধি সম্পর্কে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগে থেকেই তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে নিরাপত্তা সংস্থাগুলো তাঁর উপর নজরদারি চালায় এবং সীমান্তে তাঁকে আটক করে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় মেখিগঞ্জ থানায়। বর্তমানে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, আইবি (IB), NIA বিএসএফ-এর গোয়েন্দা শাখা এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

আটক হওয়া বাংলাদেশি ওই ব্যক্তিরে কাছ থেকে একটি ভিজিটিং কার্ড পাওয়া গিয়েছে। ওই কার্ডে লেখা নাম হল আনিল আসগর। তিনি ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনে কর্মরত পাকিস্তানি কূটনীতিক। সেক্ষেত্রে, এখানে পাকিস্তান যোগ আরও স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন গোয়েন্দারা। আর তিনি যদি ট্যুরিস্ট ভিসায় ভারতে ঢোকেন, তাহলে কেন সংবেদনশীল সামরিক ঘাঁটিগুলিতে গিয়েছিলেন? এরকমই একাধিক প্রশ্ন উঠছে।

Follow Us