AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur: বালি মাফিয়া করছিলেন তামা পাচার, পুলিশের জালে কুখ্যাত কেবু

Durgapur: একটি চার চাকার গাড়িতে করে আগ্নেয়াস্ত্র নিয়ে তামা পাচার করছিল সুজয় পাল ওরফে কেবু। গোপন সূত্রে খবর পেয়ে, দুর্গাপুর থানার পুলিশ গান্ধী মোড়ের কাছে বেসরকারি ল'কলেজের সামনে তার চার চাকার গাড়িটি আটকায়।

Durgapur: বালি মাফিয়া করছিলেন তামা পাচার, পুলিশের জালে কুখ্যাত কেবু
গ্রেফতার বালি মাফিয়া Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 13, 2025 | 2:45 PM
Share

দুর্গাপুর : অস্ত্র আইনে আর তামা পাচারের অভিযোগে দুর্গাপুর থানার পুলিশের হাতে গ্রেফতার বালিমাফিয়া সুজয় পাল ওরফে কেবু। উদ্ধার দেড় কুইন্টাল তামা এবং বাজেয়াপ্ত বিলাসবহুল গাড়ি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকায় MAMC টাউনশিপের বাসিন্দা সুজয় পাল বেআইনি বালিকারবারের সঙ্গে যুক্ত। বালি পাচারের অভিযোগে এর আগেও গ্রেফতার হয়েছিল সে। মেয়াদ শেষের পরেও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পার্কিং লট জোর করে চালানোর অভিযোগ উঠেছিল এই সুজয় পালের বিরুদ্ধে। এবার অস্ত্র নিয়ে তামা পাচার করতে গিয়ে শনিবার রাতে দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার করে তাকে। দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  একটি চার চাকার গাড়িতে করে আগ্নেয়াস্ত্র নিয়ে তামা পাচার করছিল সুজয় পাল ওরফে কেবু। গোপন সূত্রে খবর পেয়ে, দুর্গাপুর থানার পুলিশ গান্ধী মোড়ের কাছে বেসরকারি ল’কলেজের সামনে তার চার চাকার গাড়িটি আটকায়। বাজেয়াপ্ত হয় বেআইনি আগ্নেয়াস্ত্র ও গাড়িটি । উদ্ধার করা হয়েছে দেড় কুইন্টাল তামা। গ্রেফতার করা হয় সুজয় পাল ওরফে কেবুকে।

পুলিশ চাপে পড়ে গ্রেফতার করেছে কিন্তু বেশি দিন রাখতে পারবে না এই মাফিয়া কেবুকে বলে কটাক্ষ কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর। তৃণমূলের মদতেই এইসব অপরাধমূলক কাজকর্ম চলে বলে কটাক্ষ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায়ের সাফাই বিরোধীদের বিরোধিতা করাই কাজ। তবে যেখানেই অন্যায় হচ্ছে সেখানেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

Follow Us
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
খবর পেয়েই তালা খুলতে ছুটলেন BJP-র জয়ী প্রার্থী
খবর পেয়েই তালা খুলতে ছুটলেন BJP-র জয়ী প্রার্থী
তৃণমূল হারতেই সাহস করে সব বলে দিলেন অভিষেকের প্রতিবেশীরা
তৃণমূল হারতেই সাহস করে সব বলে দিলেন অভিষেকের প্রতিবেশীরা
'শওকত-জাহাঙ্গীরের মতো অপরাধীদের বাঁচাতে ব্যস্ত ছিলেন অভিষেক'
'শওকত-জাহাঙ্গীরের মতো অপরাধীদের বাঁচাতে ব্যস্ত ছিলেন অভিষেক'
ন্য়াজাটে রাতভর শাহজাহান বাহিনীর তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ
ন্য়াজাটে রাতভর শাহজাহান বাহিনীর তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ