AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan: সহশিক্ষিকাকে চেয়ার ছু়ড়ে মার? গ্রেফতার হওয়ার পর প্রাক্তন সিপিএম সাংসদের ছেলে বললেন…

School Teacher: শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বর্ধমান থানার পুলিশ। তদন্তের পর শেখ কুন্তল হককে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১২৬(২) এবং ১১৫(২) ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়।

Burdwan: সহশিক্ষিকাকে চেয়ার ছু়ড়ে মার? গ্রেফতার হওয়ার পর প্রাক্তন সিপিএম সাংসদের ছেলে বললেন...
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 13, 2026 | 5:48 PM
Share

বর্ধমান: সহকর্মী এক শিক্ষিকাকে চেয়ার ছুড়ে মারার অভিযোগে গ্রেফতার প্রাক্তন সিপিএম (CPIM) সাংসদের পুত্র। পূর্ব বর্ধমানের (Purba Burdwan) ঘটনা। সহকর্মী এক শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার এবং তাঁকে চেয়ার ছুড়ে মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন সিপিএম সাংসদ সাইদুল হকের পুত্র তথা সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক শেখ কুন্তল হককে। সোমবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ জুলাই এক শিক্ষিকা বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কুন্তল হকের বিরুদ্ধে। ওই মহিলা অভিযোগে জানান, ওই দিন স্কুলের হাজিরা খাতা স্টাফরুমে নিয়ে যাওয়া নিয়ে প্রধান শিক্ষক শেখ কুন্তল হকের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসা চলাকালীন শেখ কুন্তল হক শিক্ষিকার দিকে একটি চেয়ার ছুড়ে মারেন। তাতে তিনি আহত হন। পরে অন্যান্য সহকর্মীরা তাঁকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বর্ধমান থানার পুলিশ। তদন্তের পর শেখ কুন্তল হককে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১২৬(২) এবং ১১৫(২) ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়।

কুন্তল হক বর্ধমানের বিজয়রাম শম্ভুচরণ গুহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শেখ কুন্তল হক। তাঁর দাবি, সংশ্লিষ্ট শিক্ষিকা নিয়মিত স্কুলে উপস্থিত থাকতেন না। সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলাতেই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, “দিনের পর দিন স্কুলে না এলে কিছু বলা যাবে না? তিনি যদি মহিলা হওয়ার সুবিধা নেন, তাহলে কিছু বলার নেই।”

উল্লেখ্য, শেখ কুন্তল হকের বাবা সাইদুল হক প্রাক্তন সিপিএম সাংসদ। বাম আমলে তিনি পূর্ব বর্ধমান প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছিলেন।

Follow Us