AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীর ঝরল রক্ত, ঘাড় বেয়ে রক্ত পড়ছে গলগলিয়ে

Dilip Ghosh: সোমবার সকালে প্রথমে বর্ধমানের তুল্লা বাজারে দিলীপ ঘোষ পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। সেখানেই হামলা চালানো হয় টিভিনাইন বাংলার গাড়িতেও। আধলা ইট মেরে ভেঙে ফেলা হয় গাড়ির কাচ। এরপর ফের বর্ধমান উত্তরের ২০৪ নম্বর বুথের কাছে হামলার অভিযোগ ওঠে। দিলীপ ঘোষ ভোটের দ্বিতীয় পর্বে বাড়ি থেকে বেরিয়ে কালনা এলাকার কাছে পৌঁছন।

| Edited By: | Updated on: May 14, 2024 | 5:24 AM
Share

বর্ধমান: চতুর্থ দফার ভোটে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠছিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। ফের দিলীপ ঘোষের কনভয়ে হামলার অভিযোগ উঠল। বর্ধমান উত্তরের ২০৪ নম্বর বুথের কাছে হামলার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন দিলীপ ঘোষের দুই নিরাপত্তা রক্ষী। একজনের মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।

সোমবার সকালে প্রথমে বর্ধমানের তুল্লা বাজারে দিলীপ ঘোষ পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। সেখানেই হামলা চালানো হয় টিভিনাইন বাংলার গাড়িতেও। আধলা ইট মেরে ভেঙে ফেলা হয় গাড়ির কাচ। এরপর ফের বর্ধমান উত্তরের ২০৪ নম্বর বুথের কাছে হামলার অভিযোগ ওঠে। দিলীপ ঘোষ ভোটের দ্বিতীয় পর্বে বাড়ি থেকে বেরিয়ে কালনা এলাকার কাছে পৌঁছন।

এখানে ২০৪ নম্বর বুথ থেকে অভিযোগ আসছিল বিজেপির এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। সকালে উজানা প্রাথমিক বিদ্যালয়ে নিজে গিয়ে এজেন্ট বসিয়ে এসেছিলেন। সেখানেও একই অভিযোগ উঠেছিল। এবারও তাই হয়। অভিযোগ, দিলীপ ঘোষ সেখানে যেতেই তৃণমূলের লোকেরা হামলা চালায়।

এই ঘটনায় দিলীপের সঙ্গে যে নিরাপত্তারক্ষীরা ছিলেন, সাব ইন্সপেক্টর সুনীল কুমার ও কনস্টেবল রামু প্রমাণ আক্রান্ত হন। তাঁদের মাথা ফাটে, হাতে লাগে। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমনকী কনভয়ে নিরাপত্তারক্ষীদের যে গাড়ি, তাও ভেঙে ফেলা হয়। অভিযোগ, মেডিক্যাল কলেজ হাসপাতালও তৃণমূলের লোকেরা ঘিরে রেখেছে। এই ঘটনার পর বর্ধমান জেলায় দলীয় দফতরে যান।

যদিও এই অভিযোগ প্রসঙ্গে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন, “একেবারে কমজোর একটা লোক। ৪০টা গাড়িতে গুন্ডা নিয়ে ঘুরছেন। নির্বাচন কমিশন কিছুই করতে পারছে না। এটা সবথেকে বড় লজ্জার।”

Follow Us