AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur: দুর্গাপুরে মাদক খাইয়ে হোটেলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

Minor girl physically harassed: অভিযুক্তরা রাত সাড়ে দশটা নাগাদ নাবালিকাকে বুদবুদ বাইপাস এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় এক টোটো চালক নির্যাতিতাকে বাড়ি পৌঁছে দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। রবিবার সকাল থেকে শুরু হয় তল্লাশি।

Durgapur: দুর্গাপুরে মাদক খাইয়ে হোটেলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 08, 2026 | 4:06 PM
Share

দুর্গাপুর: নৃশংস। এক নাবালিকাকে মাদক খাইয়ে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু মোড় সংলগ্ন অম্বুজা টাউনসিপে একটি হোটেলে রুম ভাড়া করে ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধেয় তিন যুবক ও এক যুবতী ওই নাবালিকাকে নিয়ে হোটেলে ঢোকে। তিনতলায় দুটি রুম বুক করে তারা। সেখানেই নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার বাবার অভিযোগ, বাড়ি থেকে ফুঁসলিয়ে তার মেয়েকে নিয়ে যাওয়া হয়। নেশা করিয়ে হোটেলের ঘরে গণধর্ষণ করে। নির্যাতিতার বাবার অভিযোগে এক যুবতী সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

অষ্টম শ্রেণির ওই নাবালিকার বাড়ি পূর্ব বর্ধমান জেলার বুদবুদ থানা এলাকায়। শনিবার দুপুর আড়াইটা নাগাদ তারই এক পরিচিত যুবতী বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর চার চাকার গাড়িতে করে দুর্গাপুরের দিকে রওনা দেয়। গাড়িতেই জোর করে মদ্যপান করিয়ে তিন যুবকের হাতে নাবালিকাকে তুলে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। তারপর হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়।

ঘটনার পর অভিযুক্তরা রাত সাড়ে দশটা নাগাদ নাবালিকাকে বুদবুদ বাইপাস এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় এক টোটো চালক নির্যাতিতাকে বাড়ি পৌঁছে দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। রবিবার সকাল থেকে শুরু হয় তল্লাশি। অভিযুক্ত যুবতী ও দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত আরও এক যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যেই ফরেন্সিক দল ঘটনায় প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। শারীরিক পরীক্ষার জন্য নির্যাতিতাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। হোটেলের এক কর্মীকেও গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের এনকাউন্টারের দাবি জানিয়েছেন বিজেপি। নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ধৃতদের এদিন তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট