AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Suvendu Adhikari: পাশে বসে রাজনাথ সিং, আজ কী কী বললেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: ৩,৪০৪ কোটি টাকার বিনিয়োগ: GRSE-এর উদ্যোগে পশ্চিমবঙ্গে মোট ৩,৪০৪ কোটি টাকার পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা ও ভূমিপুজো হয়েছে। পাঁচটি বড় প্রকল্প: রাইচক CPR, টিম্বার পন্ট শিপবিল্ডিং ফ্যাসিলিটি, দামোদর শিপবিল্ডিং ফ্যাসিলিটি, রেডিয়াল ফোরজিং প্ল্যান্ট এবং ৩,০০০ টন ওপেন-ডাই ফোরজিং প্রেস।

CM Suvendu Adhikari: পাশে বসে রাজনাথ সিং, আজ কী কী বললেন শুভেন্দু অধিকারী
রাজনাথ সিং ও শুভেন্দু অধিকারীImage Credit: Facebook
| Edited By: | Updated on: Aug 23, 2026 | 2:45 PM
Share

কলকাতা: পশ্চিমবঙ্গে জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বাড়াতে GRSE ও YIL (Yatra india ltd)-এর বড় উদ্যোগ। ভারতের জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গার্ডেনরিচ শিপবিল্ডার্স ভবনে পাঁচটি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। সেখান থেকে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি বিষয়ে জোর দিয়েছেন।

আজ মুখ্যমন্ত্রী কী কী প্রতিশ্রুতি দিয়েছেন?

৩,৪০৪ কোটি টাকার বিনিয়োগ: GRSE-এর উদ্যোগে পশ্চিমবঙ্গে মোট ৩,৪০৪ কোটি টাকার পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা ও ভূমিপুজো হয়েছে বলে তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাঁচটি বড় প্রকল্প: রাইচক CPR, টিম্বার পন্ট শিপবিল্ডিং ফ্যাসিলিটি, দামোদর শিপবিল্ডিং ফ্যাসিলিটি, রেডিয়াল ফোরজিং প্ল্যান্ট এবং ৩,০০০ টন ওপেন-ডাই ফোরজিং প্রেস প্রকল্পের উদ্বোধন হয়েছে।

রাজনাথ সিংকে ধন্যবাদ: বাংলায় বিনিয়োগ আনার ক্ষেত্রে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভূমিকার প্রশংসা এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলার শিল্প সম্ভাবনা: জমি, দক্ষ মানবসম্পদ, পরিকাঠামো ও কাঁচামাল—সবকিছু থাকা সত্ত্বেও এতদিন বাংলার শিল্প সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগানো হয়নি বলে দাবি করেছেন শুভেন্দু।

কেন্দ্র-রাজ্য সমন্বয়: কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করলে বাংলায় আরও বড় বিনিয়োগ আসবে বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

‘ডাবল ইঞ্জিন’ সরকারের দাবি: নতুন সরকারের অধীনে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে উন্নয়নের গতি বাড়ছে বলে দাবি করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তায় BSF: সীমান্ত সুরক্ষার জন্য BSF-কে জমি দেওয়া কোনও রাজনৈতিক বিষয় নয়, রাজ্য সরকারের দায়িত্ব হিসেবে এ দিন তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।

৯০% জমি হস্তান্তরের দাবি: নতুন সরকার আসার পর BSF-এর জন্য প্রয়োজনীয় জমির প্রায় ৯০ শতাংশ ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু।

জনগণনার কাজ: দীর্ঘদিন বন্ধ থাকা জনগণনা সংক্রান্ত কাজও ফের শুরু হয়েছে বলে উল্লেখ করেছেন শুভেন্দু।

বিনিয়োগ ও কর্মসংস্থান: বাংলায় বেকারত্ব মোকাবিলায় বড় বিনিয়োগ ও শিল্পায়নের উপর জোর দেওয়া হয়েছে বলে এ দিনের বক্তৃতায় তুলে ধরেন তিনি।

GRSE-কে আরও সম্প্রসারণ: GRSE-এর সঙ্গে রাজ্য সরকার জমি ও পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

ভবিষ্যতে আরও বড় বিনিয়োগ: ৩,৪০৪ কোটি টাকা দিয়ে শুরু হলেও ভবিষ্যতে এর থেকেও বড় বিনিয়োগ বাংলায় আসবে বলে আশা ব্যক্ত করেছে তিনি।

বাংলার গৌরব ফেরানোর বার্তা: পশ্চিমবঙ্গকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে ফের গড়ে তোলার লক্ষ্য তুলে ধরা হয়েছে।

Follow Us