AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur News: এই কলেজেই সব কাণ্ড! দুর্গাপুর ধর্ষণকাণ্ডের পর ওই মেডিক্যাল কলেজেরই আরেক পড়ুয়ার দেহ উদ্ধার

Durgapur:মৃতের নাম লাবণ্য প্রতাপ। তাঁর বয়স ২২। এই চিকিৎসক পড়ুয়া থাকেন বিহারের পাটনায়। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হল তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন মৃতের বাবা বলেন, "আমাদের কেউ বলেনি। দরজা খুলে দেখি আমার ছেলে ঝুলছে। আমি তখনই প্রশাসনকে জানালাম।

Durgapur News: এই কলেজেই সব কাণ্ড! দুর্গাপুর ধর্ষণকাণ্ডের পর ওই মেডিক্যাল কলেজেরই আরেক পড়ুয়ার দেহ উদ্ধার
দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 15, 2026 | 11:25 AM
Share

দুর্গাপুর: ভীন রাজ্যের এক ডাক্তারি চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল দুর্গাপুরে। এবার সেই একই কলেজে ভয়ঙ্কর ঘটনা। ওই বেসরকারি মেডিক্যাল কলেজের হাসপাতালের হস্টেলের বাথরুম থেকে উদ্ধার চিকিৎসক পড়ুয়ার দেহ। ওই পড়ুয়াও দ্বিতীয় বর্ষে পড়তেন। গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ। জানা গিয়েছে, শনিবার রাতে হোস্টেলের বাথরুম থেকে দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃতের নাম লাবণ্য প্রতাপ। তাঁর বয়স ২২। এই চিকিৎসক পড়ুয়া থাকেন বিহারের পাটনায়। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হল তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন মৃতের বাবা বলেন, “আমাদের কেউ বলেনি। দরজা খুলে দেখি আমার ছেলে ঝুলছে। আমি তখনই প্রশাসনকে জানালাম। তারপর পুলিশ এসে উদ্ধার করল।” তিনি আরও বলেন, “বাবা-মা তো টাকা পয়সা দেয়। ছেলেদের নিরাপত্তার বিষয়টা তো দেখবে কলেজ কর্তৃপক্ষ দেখবে।” বস্তুত, সম্প্রতি কলেজে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। সেই রেজাল্ট খুব একটা ভাল হয়নি। তার জন্যই লাবণ্য আত্মহত্যা করেছেন কি না তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর দ্বিতীয় বর্ষের এক ওই ডাক্তারি পড়ুয়াকে মেডিক্যাল কলেজের বাইরে জঙ্গলে ধর্ষণের অভিযোগ ওঠে। ওইদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে নেমে মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। তার মধ্যে পাঁচজন দুর্গাপুরের ওই মেডিক্যাল কলেজের লাগোয়া গ্রামের যুবক। অন্যজন ওই তরুণীর সহপাঠী। যাঁর সঙ্গে তিনি ওইদিন মেডিক্যাল কলেজের বাইরে গিয়েছিলেন। সকলেই এখন পুলিশি হেফাজতে রয়েছেন। এই ঘটনার পর ফের একবার সেই একই কলেজের ছাত্রের দেহ উদ্ধার।

উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?