AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tension in Durgapur: রবিবার বিয়ে! আগের দিনই পাশের গ্রামের বিবাহিত যুবকের সঙ্গে ঝুলন্ত দেহ উদ্ধার তরুণীর

Body Recovered in Durgapur: সুকুমারের মামার বাড়ি ছিল জামগড়া গ্রামে। সেই সূত্রেই তাঁর সঙ্গে বিউটির পরিচয়। ধীরে ধীরে তা ভালোবাসার সম্পর্কের রূপ নেয়। যদিও সুকুমার বিয়ে হয়েছে আগেই। বিউটিরও বিয়ে ঠিক হয়ে গিয়েছিল বীরভূমের দুবরাজপুর এলাকায়।

Tension in Durgapur: রবিবার বিয়ে! আগের দিনই পাশের গ্রামের বিবাহিত যুবকের সঙ্গে ঝুলন্ত দেহ উদ্ধার তরুণীর
শোকের ছায়া পরিবারে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 13, 2026 | 11:52 AM
Share

দুর্গাপুর: সাতসকলে যুবক-যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর ফরিদপুর ব্লকের জামগড়া গ্রামে। গ্রাম থেকে কিছুটা দূরে দু’জনকে ঝুলতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। সুকুমার বাগদি ও বিউটি বাগদি নামে ওই যুগলের মধ্যে দীর্ঘদিন থেকেই তাঁদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল। এর মধ্যে মৃত যুবক অন্ডালের দক্ষিণখন্ড গ্রামের বাসিন্দা, এবং যুবতীটি জামগড়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। 

সুকুমারের মামার বাড়ি ছিল জামগড়া গ্রামে। সেই সূত্রেই তাঁর সঙ্গে বিউটির পরিচয়। ধীরে ধীরে তা ভালোবাসার সম্পর্কের রূপ নেয়। যদিও সুকুমার বিয়ে হয়েছে আগেই। বিউটিরও বিয়ে ঠিক হয়ে গিয়েছিল বীরভূমের দুবরাজপুর এলাকায়। কয়েকদিন পরেই ছিল বিয়ের অনুষ্ঠান। কিন্তু এরইমধ্যে এ ঘটনায় স্বভাবতই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। 

স্থানীয় বাসিন্দাদের সন্দেহ তাঁদের ভালোবাসা কখনও পরিণতি পাবে না ভেবেই চরম সিদ্ধান্তের পথে হেঁটেছেন এই যুগল। শনিবার সকালে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয় গ্রামের পাশেই একটা বাঁশঝোপের সামনে থেকে। এলাকার লোকজনই খবর দেন পুলিশে। ইতিমধ্যেই ফরিদপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। একইসঙ্গে ঘটনার গভীরে যেতে পুলিশ কথা বলছে পরিবারের সদস্যদের সঙ্গেই। দুই পরিবারেই নেমেছে শোকের ছায়া। এলাকার এক বাসিন্দা বিধান বাগদি বলছেন, ওরা দুজন দুজনকে ভালোবাসতো। রবিবার মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল। এরমধ্যেই তো এই ঘটনা ঘটে গেল। ওদের ভালোবাসা কেউ মেনে নেবে না ভেবেই হয়তো এটা করেছে। 

Follow Us