AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur: টাকা-পয়সা নয়, দোকান ভেঙে মদ নিয়ে গেল দুষ্কৃতীরা

Paschim Bardhaman: প্রসঙ্গত, বিজেপি ক্ষমতায় আসার পরই বদলেছে একাধিক নিয়ম কানুন। কোনও রকম বেআইনি কার্যকলাপ চলবে না বলে আগেই জানিয়েছিল পদ্মশিবির। এরপর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী হতেই একের পর এক কড়া বার্তা। ইতিমধ্যেই বেআইনি নির্মাণ ভাঙা শুরু হয়ে গিয়েছে। কলকাতা তো বটেই রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ ভাঙা শুরু হয়ে গিয়েছে।

Durgapur: টাকা-পয়সা নয়, দোকান ভেঙে মদ নিয়ে গেল দুষ্কৃতীরা
দুর্গাপুরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 01, 2026 | 9:03 PM
Share

দুর্গাপুর: মহকুমা শাসকের দফতরের পাশেই ছিল একটি মদের দোকান। সেইখানেই দুঃসাহসিক চুরি। অভিযোগ, গভীর রাতে দোকানের পিছনের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে একদল দুষ্কৃতী। এরপর ক্যাশ কাউন্টার খুলে নগদ টাকা এবং একাধিক দামি মদের বোতল চুরি করে পালিয়ে যায় তারা।

সোমবার সকালে দোকান খুলতে এসে পিছনের দরজার ভাঙা তালা দেখতে পান কর্মীরা। পরে ভিতরে ঢুকে দেখা যায় ক্যাশ কাউন্টার ফাঁকা। বেশ কয়েকটি মূল্যবান মদের বোতলও উধাও। চুরির ঘটনাটি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে কয়েকজন দুষ্কৃতীকে দোকানের ভিতরে ঢুকে চুরির ঘটনা ঘটাতে দেখা গিয়েছে। সেই ফুটেজের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ। সেই ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, বিজেপি ক্ষমতায় আসার পরই বদলেছে একাধিক নিয়ম কানুন। কোনও রকম বেআইনি কার্যকলাপ চলবে না বলে আগেই জানিয়েছিল পদ্মশিবির। এরপর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী হতেই একের পর এক কড়া বার্তা। ইতিমধ্যেই বেআইনি নির্মাণ ভাঙা শুরু হয়ে গিয়েছে। কলকাতা তো বটেই রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ ভাঙা শুরু হয়ে গিয়েছে। একই সঙ্গে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে জায়গা-জায়গা থেকে গ্রেফতার হচ্ছেন কাউন্সিলররা। এই আবহের মধ্যেই এবার মদ নিয়ে বড় নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বার্তা, স্কুল, কলেজের মন্দিরের এক কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া যাবে না।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা