AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kharagpur IIT: রাতে ওষুধটা খাওয়ার পরই… আরও এক মৃত্যু IIT খড়্গপুরে

Kharagpur IIT: শোকস্তব্ধ ছাত্রের পরিবার। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্যট পাঠানো হয়েছে। ছাত্রের আকস্মিক মৃত্যুতে কিছু বুঝে উঠতে পারছে না পড়ুয়ারাও।

Kharagpur IIT: রাতে ওষুধটা খাওয়ার পরই... আরও এক মৃত্যু IIT খড়্গপুরে
শোকাহত মৃতের পরিবারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 22, 2025 | 9:43 AM
Share

খড়্গপুর: সদ্য এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে খড়্গপুর আইআইটি ক্যাম্পাস থেকে। রুমের ভিতরেই মেলে রিতম মণ্ডল নামে ওই ছাত্রের দেহ। সেই ঘটনার পর এক সপ্তাহ কাটতে না কাটতেই আরও এক মৃত্যু খড়্গপুর আইআইটি-তে। মৃত ছাত্রের নাম চন্দ্রদীপ পাওয়ার। তাঁর বাড়ি মধ্যপ্রদেশে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন তিনি। সোমবার রাতেই আচমকা মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে খাওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খান চন্দ্রদীপ। সেই সময় কোনও কারণে শ্বাসনালীতে আটকে যায় ওই ওষুধ। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা বি সি রায় কলেজে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের পরিবারকে খবর দেওয়া হলে সকালেই পৌঁছে যান তাঁরা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপরই আসল কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।

ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। চতুর্থ বর্ষের ওই ছাত্রের কোনও মানসিক চাপের কথাও শোনেনি কেউ। ফলে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে রিতম বা চন্দ্রদীপের মৃত্যু প্রথম নয়, গত সাত মাসে এই আইআইটি-তে এই নিয়ে মোট ৫ ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটল।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়