AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Daspur: কালো ব্যাগ খুলতেই বেরল অ্যাডমিট কার্ড-পাশ বই, চাঞ্চল্য দাসপুরে

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের সুপা বাস স্ট্যান্ড সংলগ্ন তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে ওই ব্যাগ উদ্ধার হয়েছে। সোমবার দুপুর নাগাদ স্থানীয় বাসিন্দারা একটি ঝোপের মধ্যে একটি কালো ব্যাগ পড়ে থাকতে দেখেন।

Daspur: কালো ব্যাগ খুলতেই বেরল অ্যাডমিট কার্ড-পাশ বই, চাঞ্চল্য দাসপুরে
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 20, 2026 | 7:54 PM
Share

দাসপুর: তৃণমূল (TMC) কার্যালয়ে সামনে চাঞ্চল্যকর ঘটনা। পড়ে থাকা কালো ব্যাগ খুলতেই বেরিয়ে এল একের পর এক নথি। বেরিয়ে এল অ্যাডমিট কার্ড। কোথা থেকে এল সেগুলি, তা বুঝতে পারছেন না এলাকার বাসিন্দারা।

সুপা এলাকার ঝোপ থেকে উদ্ধার কালো ব্যাগ। ব্যাগের ভিতর থেকে মিলেছে প্রাইমারির অ্যাডমিট কার্ড ও ব্যাঙ্কের পাশবই। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপির।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের সুপা বাস স্ট্যান্ড সংলগ্ন তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে ওই ব্যাগ উদ্ধার হয়েছে। সোমবার দুপুর নাগাদ স্থানীয় বাসিন্দারা একটি ঝোপের মধ্যে একটি কালো ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে গ্রামবাসীরা গিয়ে ব্যাগ খুলে দেখেন তাতে তাঁদের গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকজনের ২০২১ সালের প্রাইমারি স্কুলের চাকরির অ্যাডমিট কার্ড সহ একাধিক নথি রয়েছে। সেই সঙ্গে একাধিক ব্যাঙ্কের পাশবইও পাওয়া যায়।

এই ব্যাগ-কাণ্ডে স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা দশরথ দোলুই দুর্নীতি করার জন্যই এই নথিগুলি সংগ্রহ করেছিলেন। ৪ মে দুপুর থেকে দশরথ দোলুই পলাতক। গ্রামবাসীদের দাবি, প্রশাসন দ্রুত দশরথকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করুক।

Follow Us