Digha Bus Accident: দিঘা যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, উল্টে গেল বাস, মৃত্যু যাত্রীর

Bus Accident: মেদিনীপুর থেকে দিঘা যাওয়ার পথে খড়্গপুরের চাঙ্গুয়ালের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটে দুর্ঘটনাটি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে,অত্যন্ত দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়েই ঘটেছে এই দুর্ঘটনা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

Digha Bus Accident: দিঘা যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, উল্টে গেল বাস, মৃত্যু যাত্রীর
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 07, 2026 | 1:51 PM

মেদিনীপুর: রাস্তার উপর উল্টে গেল বাস। ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হলেন যাত্রীরা। মেদিনীপুর থেকে দিঘা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই যাত্রীবাহী বাস। ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। আহত হয়েছেন অন্তত ৩০ জন। ইতিমধ্যেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে ১০ জনকে।

জানা গিয়েছে, মেদিনীপুর থেকে দিঘা যাওয়ার পথে খড়্গপুরের চাঙ্গুয়ালের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটে দুর্ঘটনাটি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে,অত্যন্ত দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়েই ঘটেছে এই দুর্ঘটনা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। উদ্ধারকাজ শুরু করা হয়েছে ইতিমধ্যেই। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছে ওই বাস।

তবে বাসে পর্যটক নয়, নিত্যযাত্রীরা ছিলেন বলেই জানা গিয়েছে। মাস কয়েক আগে এক দুর্ঘটনায় দিঘা যাওয়ার পথে চার পর্যটকের মৃত্যু হয়। ওই দুর্ঘটনা ঘটে। আসানসোলের করুণাময়ী হাউসিং কলোনী এলাকায় ঘটনাটি ঘটে। শনিবার ভোরে খড়গপুরের কাছে বেলদা সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আসানসোলের ওই চারজনের।

জানা গিয়েছে, আসানসোলের ওই বাসিন্দারা কালো স্করপিও গাড়িতে যাচ্ছিলেন। শুক্রবার রাত সাড়ে ১১ টা নাগাদ তাঁরা রওনা হয়েছিলেন আসানসোল থেকে। বেলদায় সেই গাড়ির সঙ্গে মুখোমুখি একটি ট্রাকের সংঘর্ষ হয়।