AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sujay Hazra Job Scam Case: চাকরির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, চাপ বাড়ল তৃণমূলের প্রাক্তন সভাপতির

Recruitment fraud case: চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার তদন্তে জেলে গিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা যাবে বলে পুলিশকে অনুমতি দিয়েছেন বিচারক। ডেবরার ত্রিলোচনপুরের বাসিন্দা প্রসেনজিৎ রায় গত ১০ জুন ডেবরা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ১২ জনকে স্থায়ী চাকরি দেওয়ার নাম করে প্রথম ধাপে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন সুজয় ও আশিক।

Sujay Hazra Job Scam Case: চাকরির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, চাপ বাড়ল তৃণমূলের প্রাক্তন সভাপতির
তৃণমূলের প্রাক্তন সভাপতিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 25, 2026 | 2:05 PM
Share

মেদিনীপুর: আরও চাপ বাড়ল তৃণমূলের প্রাক্তন সভাপতি সুজয় হাজরার। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার আরও এক । চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণায় অভিযুক্ত আশিক কাজী ইমামকে হাওড়া থেকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় আর এক অভিযুক্ত মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি সুজয় হাজরা ইতিমধ্যেই জমি দুর্নীতি ও বেসরকারি হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় জেল হেফাজতে রয়েছেন।

পাশাপাশি চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার তদন্তে জেলে গিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা যাবে বলে পুলিশকে অনুমতি দিয়েছেন বিচারক। ডেবরার ত্রিলোচনপুরের বাসিন্দা প্রসেনজিৎ রায় গত ১০ জুন ডেবরা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ১২ জনকে স্থায়ী চাকরি দেওয়ার নাম করে প্রথম ধাপে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন সুজয় ও আশিক। প্রত্যেকের কাছে চাকরির জন্য সাড়ে ৩ লক্ষ টাকা করে দাবি করা হয়।

প্রথম ধাপে ১২ লক্ষ টাকা নেওয়ার পরে আশিক চাকরিপ্রার্থীদের কলকাতায় নিয়ে গিয়ে খাদ্যভবন ও বিকাশ ভবনে ঘুরিয়ে মেডিক্যাল পরীক্ষাও করান। তার পরে হাতে রঙিন ফটোকপি করা নিয়োগপত্র দেন। পরে ডাকযোগে আসল নিয়োগপত্র পৌঁছে যাবে বলে জানান। প্রসেনজিতের অভিযোগ, সুজয় জানিয়েছিলেন যে আশিক নবান্নে উচ্চ পদে কাজ করেন। জেরক্স নিয়োগপত্র দেওয়ার পরে ফের ১২ লক্ষ টাকা দাবি করা হয়। তার পরেও চাকরি মেলেনি। টাকা ফেরত চাইলে তাঁদের মিথ্যা মামলায় জড়িয়ে জেলে ঢোকানোর হুমকি দেওয়া হয়। উল্লেখ্য আশিক কাজিকে আদালতে তোলা হলে বিচারক সাতদিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট