AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghatal: বাড়ি থেকে চুরি তিন লাখি গরু, কান্নায় ভেঙে পড়ল গোয়াল পরিবার

Ghatal:  প্রতি গরু থেকে মাসে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা উপার্জন করতেন রায় পরিবার । সেই টাকাতেই চলছে সংসার। কান্নায় ভেঙে পড়েছেন গরুর মালিক জগদীশ রায়ের স্ত্রী কাকলি রায়। গরুর খোঁজে গ্রামে ঘুরছেন জগদীশ। 

Ghatal: বাড়ি থেকে চুরি তিন লাখি গরু, কান্নায় ভেঙে পড়ল গোয়াল পরিবার
বাড়ি থেকে তিন লাখি গরু চুরিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 09, 2024 | 1:25 PM
Share

ঘাটাল:  বাড়ির ঘর লাগোয়া গোয়াল ঘর। তাতেই বাঁধা ছিল তিন লক্ষ টাকার দুটি দুধেল গরু তাতেই হত দিন গুজরান। রাতেও খাবার দিয়ে শুয়েছিলেন মালিক। কিন্তু ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দিকে যেতেই ছ্যাৎ করে উঠে বুকটা। গোয়ালঘর ফাঁকা।  দাসপুর থানার হরিরামপুরে মঙ্গলবারের সকাল থেকেই কান্নায় ভেঙে পড়লেন রায় পরিবারের সদস্যরা। সকাল ৬টা নাগাদ গোয়ালে গিয়ে দেখেন, গোয়াল থেকে গায়েব ৩ লক্ষ টাকার ২টি দুধেল জার্সি গরু।

প্রতি গরু থেকে মাসে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা উপার্জন করতেন রায় পরিবার । সেই টাকাতেই চলছে সংসার। কান্নায় ভেঙে পড়েছেন গরুর মালিক জগদীশ রায়ের স্ত্রী কাকলি রায়। গরুর খোঁজে গ্রামে ঘুরছেন জগদীশ।  কাকলির বক্তব্য, একেবারে পাড়ার মাঝে তাঁদের বাড়ি। বাড়ির পাশে গোয়াল।  রাতে নিজে হাতে খাবার দিয়ে এসেছিলেন। অভিযোগ, তাঁরা শুয়ে যাওয়ার পরই কেউ গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করে নিয়ে গিয়েছে।

পরিবারের দাবি, গরু দুটির বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। প্রতিবেশীরাও জানাচ্ছেন, যথেষ্ট কষ্ট করেই রায় পরিবারের সংসার চলত। গরু দুটি নিয়ে পরিবারের সবাই ব্যস্ত থাকতেন। দু’বেলাই দুধ বিক্রি হত। এভাবে হঠাৎই গরু দুটি চুরি যাওয়ায় ওই পরিবারের সদস্যদের মাথায় আকাশ ভেঙে পড়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?